নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

Share

দেশের চক্ষু সেবা খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত-এর সঙ্গে বৈঠক করেছেন অপটোমেট্রিস্টদের একটি প্রতিনিধি দল। এ সময় তারা প্রতিমন্ত্রীর কাছে অপটোমেট্রিস্টদের জন্য স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবি করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে ৫ সদস্যের এই প্রতিনিধি দল অংশ নেন।

বৈঠকে অপটোমেট্রিস্টদের নিয়ন্ত্রণ ও মানোন্নয়নের জন্য একটি স্বতন্ত্র ও আধুনিক কাউন্সিল গঠন করা। স্বাস্থ্য সেবায় অপটোমেট্রিস্টদের সরকারিভাবে নিয়োগ ও স্বীকৃতি প্রদান। প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া।

সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নে বিষয়ে আলোকপাত করা হয়।

আলোচনা শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত বলেন, দেশের সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি প্রতিনিধি দলের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

৫ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন- ড. গাজী রিয়াজ রহমান, শাহাদাত হোসেন দেলোয়ার, এস এম আব্দুল্লাহ আল মামুন, আরমান বিন আজিজ এবং এস এম মঈনুল ইসলাম।

তারা মূলত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি (আইসিও) এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)-এর গ্রাজুয়েট অপটোমেট্রিস্টদের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

10 April 2026

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV