জরুরি হাম-রুবেলা টিকাদান বিষয়ক প্রশ্নোত্তর: অভিভাবকদের যা জানা জরুরি

Share

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচি ঘিরে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিপ্তরের প্রস্তুত করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হলো—
১. হাম-রুবেলা কী? কীভাবে এই রোগ ছড়ায়?
উত্তর: হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা প্রধানত শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। এ রোগে সাধারণত জ্বর, সর্দি, কাশি, চোখ লাল, পানি পড়া এবং সারা শরীরে লালচে দানা দেখা যায়। সাধারণত আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস অন্যের শরীরে ছড়িয়ে পড়ে।

রুবেলা একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে। রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। এতে গর্ভের শিশুর মৃত্যু বা জন্মগত বিভিন্ন জটিলতা হতে পারে।

২. হাম-রুবেলা টিকা কেন এত জরুরি?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৯৫ হাজার মানুষ হাম রোগে মারা গেছে, যাদের বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। হাম রোগে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনসেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার মতো জটিলতা হতে পারে। গর্ভাবস্থায় রুবেলা হলে শিশুর গুরুতর জন্মগত ত্রুটি বা মৃত্যু হতে পারে। সঠিক সময়ে টিকা এসব ঝুঁকি থেকে সুরক্ষা দেয়।

৩. কেন এই জরুরি টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে?
উত্তর: হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং শিশুদের মধ্যে এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার শিশুদের সুরক্ষায় এই জরুরি টিকাদান কর্মসূচি চালু করেছে।

৪. জরুরি টিকাদান কর্মসূচিতে কাদের টিকা দেওয়া হবে?
উত্তর: ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে পর্যায়ক্রমে ১ ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

৫. কোথায় টিকা দেওয়া হবে?
উত্তর: সকল ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

৬. টিকা কি বিনামূল্যে দেওয়া হবে?
উত্তর: হ্যাঁ, বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে।

৭. আগে হাম টিকা নেওয়া থাকলে আবার দেওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, দেওয়া যাবে। এটি অতিরিক্ত সুরক্ষা দেবে। তবে নিয়মিত টিকাদান সূচি অনুযায়ী ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নিতে হবে।

৮. কাদের টিকা দেওয়া যাবে না?
উত্তর: জ্বর, অসুস্থ বা হাসপাতালে ভর্তি শিশুদের টিকা দেওয়া যাবে না। আগে টিকা নিয়ে গুরুতর অ্যালার্জি হলে তাদেরও দেওয়া যাবে না।

৯. অন্যান্য দেশে কি এই টিকা দেওয়া হয়?
উত্তর: বিশ্বের ১৫০টির বেশি দেশে এই টিকা ব্যবহৃত হয়। বাংলাদেশসহ সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে এটি প্রচলিত।

১০. টিকা কি নিরাপদ ও কার্যকর?
উত্তর: হ্যাঁ, এই টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত।

১১. শরীরের কোথায় টিকা দেওয়া হয়?
উত্তর:
২ বছরের কম বয়সী শিশু: উরুর বাইরের অংশে (চামড়ার নিচে),
২ বছরের বেশি: বাহুর উপরের অংশে (চামড়ার নিচে)

১২. টিকা দিলে কি রোগ হবে না?
উত্তর: টিকাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

১৩. জ্বর বা অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে?
উত্তর: না, অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না।

১৪. আগে রোগ হলে এখন টিকা নেওয়া যাবে?
উত্তর: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া যাবে।

১৫. জরুরি কর্মসূচির সময় নিয়মিত টিকাদান চলবে?
উত্তর: হ্যাঁ, নিয়মিত টিকাদান কর্মসূচি চলমান থাকবে এবং অন্যান্য টিকাও নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকার বিকল্প নেই। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে সময়মতো টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

07 April 2026

জরুরি হাম-রুবেলা টিকাদান বিষয়ক প্রশ্নোত্তর: অভিভাবকদের যা জানা জরুরি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV