স্বাস্থ্য সংবাদ

এন্টিবডি ও মুখের রোগ

Share
Share

ডা. মোঃ ফারুক হোসেন
আমাদের দেহে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই রোগ প্রতিরোধ ব্যবস্থা বিদ্যমান। ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ ত্র“টিমুক্ত থাকলে কারও কখনই কোন অসুখ হতো না। অনেকে বলে থাকেন ইমিউনোগ্লোবিউলিন ‘এ’-এর অভাব হলে দন্তক্ষয় হয়। এ ধরনের সুনির্দিষ্ট কোন তথ্যপ্রমাণ আজও পাওয়া যায়নি। পেরিওডন্টাল রোগের কারণ ওমঅ-এর অভাবেরও কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। ইমিউনোগ্লোবিউলিন ‘এ’ লাগাতে নিঃসরিত হওয়ার কারণে অনেকেই মনে করেন মুখের রোগের সঙ্গে ওমঅ-এর কার্যকর ভূমিকা রয়েছে। ওমঅ ছাড়া অন্য কোন ইমিউনোগ্লোবিউলিন লালাতে নিঃসরণ হয় না।
তবে মাঝে মাঝে ইমিউনোগ্লোবিউলিন ‘এ’-এর অভাব হলে মুখে ঘা ও হারপিস ল্যাবিয়ালিস হতে পারে এবং ওপরের শ্বাসনালীর সংক্রমণ দেখা দিতে পারে; মারাÍক কোন ঘাটতি বা সমস্যা থাকলে বারবার ওপরের শ্বাসনালীর সংক্রমণ দেখা দেবে। যেসব রোগীর মুখে সংক্রমণজনিত রোগ বা অন্য যে কোন রোগ বারবার দেখা যায় তাদের ক্ষেত্রে রক্তে ইমিউনোগ্লোবিউলিন ‘এ’-এর পরিমাণ অবশ্যই দেখে নেয়া ভালো। গ্যানোডার্মা লুসিডাম প্রজাতির মাশরুমের বয়স যখন ৯০ দিন হয়, তখন ওই মাশরুম প্রক্রিয়াজাত করে সম্পূরক খাবার প্রস্তুত করলে তার মাঝে ইমিউনোগ্লোবিউলিন ‘এ’ অবশ্যই পাওয়া যায়। এক্ষেত্রে মুখের জটিল রোগীদের ওষুধের পাশাপাশি সম্পূরক খাবার হিসেবে গ্যানোডার্মা লুসিডাম প্রজাতির মাশরুম দেয়া যেতে পারে। তবে এর পরিমাণ রোগের উপসর্গ অনুযায়ী প্রদান করতে হবে।
মুখের ঘা, জ্বালাপোড়া, কোন কিছু খেতে ঝাললাগা অথবা দীর্ঘমেয়াদি মুখের কোন রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, রোগ নির্ণয় না করে অহেতুক রোগীদের ভিটামিন ও মাউথওয়াশ প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া মুখের রোগ নির্ণয় অভিজ্ঞতার আলোকে সম্পন্ন করতে হয়। রোগীদের একটি কথা মনে রাখতে হবে বিনা কারণে ওষুধের দোকান থেকে রিবোফ্লাভিন বা ভিটামিন বি-২ ট্যাবলেট কিনে তা সেবন করার কোন মানে হয় না। তাই মুখের রোগে আরও সচেতন হতে হবে এবং মুখের যথাযথ যতœ নিতে হবে।
লেখক : মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের...