প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

Share

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক সময় স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। চিকিৎসকদের মতে, মেডিসিনের পাশাপাশি ফিজিওথেরাপির সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত চিকিৎসা পদ্ধতিই তাদের স্বাভাবিক জীবনে ফেরার পথ খুলে দিতে পারে।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মুহাম্মদ তসলিম উদ্দিন। ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক তসলিম উদ্দিন বলেন, আমাদের গড় আয়ু বাড়ছে, কিন্তু কর্মক্ষমতা কমছে। শুধু ওষুধ খেলে কাজ হবে না। তিনটি রোগ— স্ট্রোক, হার্ট অ্যাটাক ও ক্রনিক ডিজিজে ৭০ শতাংশ মানুষ মারা যায়। এসব রোগের সঠিক চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে পারলে রোগীদের পুনরায় স্বনির্ভর ও কার্যকর জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ৭ জনে একজন কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার শিকার। আমরা চাই, যে প্রতিষ্ঠানে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে, সেখানেই ফিজিওথেরাপির মাধ্যমে তাদের সম্পূর্ণ সুস্থ করে বাড়ি ফিরতে দেওয়া হবে।

ফিজিওথেরাপি পেশার দুর্বল কাঠামো নিয়ে তিনি বলেন, বাংলাদেশে এখনও ‘রিহ্যাবিলিটেশন নার্স’ তৈরি করার মতো কোনো কোর্স নেই। শুধু ডাক্তার থাকলে হবে না, ফিজিওথেরাপিস্ট এবং রিহ্যাবিলিটেশন নার্স তৈরি করতে হবে। এর জন্য আইন, নীতি ও প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। এখন প্রায় প্রতিটি মানুষেরই কোনো না কোনো ব্যথা বা শারীরিক সমস্যা আছে, যা ফিজিওথেরাপির সঙ্গে সম্পৃক্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস’-এর প্রতিপাদ্য— ‘সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা।’ দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায় একটি র‍্যালি এবং সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হবে।

লিখিত বক্তব্যে এম এ কে আজাদ বলেন, একটি দেশ তখনই প্রকৃত অর্থে উন্নত হয়, যখন সেখানে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কমে আসে, প্রতিবন্ধিতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা থাকে এবং যারা প্রতিবন্ধী, তাদের চিকিৎসা, পুনর্বাসন ও জীবনযাপনে পূর্ণ সহায়তা ও সুযোগ নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন ইউনিটকে শক্তিশালী করা জরুরি। পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নিয়োগ, জনসচেতনতা বাড়ানো, বিদ্যমান আইন কার্যকর করা, নতুন আইন ও নীতিমালা বাস্তবায়নে তৎপরতা বাড়ানো প্রয়োজন। সরকার, বেসরকারি সংস্থা, সিভিল সোসাইটি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই কেবল প্রতিবন্ধী বান্ধব সমাজ গঠন সম্ভব। এ জন্য স্কুল, কলেজ, কর্মক্ষেত্র ও সড়ক-পরিবহনসহ প্রতিটি স্থাপনায় ইউনিভার্সাল ডিজাইন মানদণ্ড অনুসরণ করে পরিকল্পনা ও নির্মাণের আহ্বান জানাচ্ছি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

12 November 2025

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV