দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু: চিকিৎসকের ওপর স্বজনদের হামলা

Share

সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যুর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসকের ওপর হামলা চালিয়েছেন স্বজনরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল কর্মী রাহিম ইসলামের তিন বছরের ছেলে নিশাত গুরুতর আহত হয়। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু শিশুটির মাথার খুলি ভেঙে মগজ বের হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে সাতক্ষীরায় রেফার করেন। পথে খানপুর এলাকায় শিশুটির মারা যায়।

এর পর স্বজনরা অ্যাম্বুলেন্সসহ আবার স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে জরুরি বিভাগে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক আবদুল আজিজের ওপর হামলা চালান।

এতে বাধা দিলে আব্দুর রহমান নামে স্থানীয় একজন রাজনৈতিক নেতা ও তার গাড়িচালক নুরুজ্জামান তাদের হামলার শিকার হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

ডা. আবদুল আজিজ বলেন, ‘শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে গিয়েছিল। উপজেলা হাসপাতালে এমন রোগীর চিকিৎসা সম্ভব নয়, তাই সাতক্ষীরায় রেফার করা হয়। পরে হঠাৎই একদল লোক আমার ওপর হামলা চালায়।’

শিশুর পিতা রাহিম ইসলামের এক স্বজন আব্দুল্লাহ দাবি করেন, ‘আমরা ডাক্তারকে শিশুটির অবস্থা দেখে এখানেই চিকিৎসা করতে অনুরোধ করেছিলাম। তিনি রেফার করায় শিশুটি পথে মারা যায়। এরপর কিছু আত্মীয়–স্বজন ক্ষুব্ধ হয়ে আচরণ করেছিল, তবে আমরা মারামারি ঠেকানোর চেষ্টা করি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএপপিও) জিয়াউর রহমান বলেন, ‘হামলার সময় হাসপাতালে রোগী ও চিকিৎসকরা চরম আতঙ্কে ছিলেন। চিকিৎসকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’

হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

28 October 2025

দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু: চিকিৎসকের ওপর স্বজনদের হামলা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV