নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

সংক্রমণ নিয়ন্ত্রণে বিএমইউ-ডব্লিউএইচও সমঝোতা চুক্তি

Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিএমইউ দেশব্যাপী সংক্রমণ নিয়ন্ত্রণে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে বাংলাদেশের প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ।

এই চুক্তির আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমইউকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়ানো, তদারকি এবং পর্যবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা দেবে। পাশাপাশি বিএমইউতে একটি মাল্টিমোডাল আইপিসি কৌশল বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্পর্কিত সংক্রমণ হ্রাস ও রোগী-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যেও কাজ করা হবে।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। বিএমইউ ইতোমধ্যে একটি শক্তিশালী ইনফেকশন কন্ট্রোল কমিটি গঠন করেছে এবং এ বিষয়ে বার্ষিক বাজেটে পৃথক বরাদ্দও রয়েছে। আমরা শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, দেশব্যাপী সংক্রমণ নিয়ন্ত্রণে মডেল হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তা পেলে বিএমইউ ক্যান্সার, প্রতিস্থাপন চিকিৎসা, এনআইসিইউ ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবায় আন্তর্জাতিক মান অর্জন করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে বিএমইউকে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি এটিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। বিএমইউর অভিজ্ঞতা ও সাফল্য দেশের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য অনুসরণীয় মডেল হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) ও ইনফেকশন কন্ট্রোল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, অধ্যাপক ডা. আতিকুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোছলেহ উদ্দীন ও ইনফেকশন কন্ট্রোল কমিটির সদস্য সচিব ডা. কাজী আলী আফতাব।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে বিএমইউর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত হবে। পাশাপাশি দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতেও বিএমইউর মডেল অনুসরণ করে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার পথ উন্মুক্ত হবে।

বক্তারা বলেন, বিএমইউ ও ডব্লিউএইচওর এই অংশীদারিত্ব শুধু সংক্রমণ নিয়ন্ত্রণে নয়– দেশের সামগ্রিক স্বাস্থ্য নিরাপত্তা ও চিকিৎসা মানোন্নয়নের ক্ষেত্রেও একটি যুগান্তকারী পদক্ষেপ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

23 October 2025

সংক্রমণ নিয়ন্ত্রণে বিএমইউ-ডব্লিউএইচও সমঝোতা চুক্তি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV