স্বাস্থ্য সংবাদ

ওষুধ কোম্পানির বিক্রয় কমিশন ২৫ শতাংশ করার দাবি

Oplus_16908288
Share

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তব্যে সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের ওষুধ ব্যবসায়ীরা কোনো ওষুধ উৎপাদন করে না। ওষুধ কোম্পানি ওষুধ উৎপাদন করে এবং দোকানদাররা জনসাধারণের কাছে ওষুধ বিক্রি করে। এই উৎপাদনকারী প্রতিষ্ঠান তার ওষুধ বিক্রির জন্য বিক্রেতাদের ১৯৪০ সাল থেকে ১৫ শতাংশ কমিশন দিয়ে আসছিল, যা এখন কমে ১২ শতাংশে এসে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স ফি, ড্রাগ লাইসেন্স ফি, ফার্মেসি কোর্স ফি, ট্যাক্স/ভ্যাট ফি ইত্যাদি বহুগুণ বাড়ানো হয়েছে। এছাড়া ওষুধ ব্যবসায়ীদের দোকানের পজিশন, দোকান ভাড়া, স্টাফ ও ওষুধের দোকানে বাধ্যতামূলক ফার্মাসিস্ট রাখা ও তার বেতন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ বিল, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ সর্বস্তরে খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করে ব্যবসা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এর আগে কমিশন বৃদ্ধির লিখিত দাবি জানিয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে আমরা একাধিকবার আলোচনা সভা করেছি। এছাড়াও বিগত ২২ মে দাবি আদায়ের লক্ষ্যে একযোগে সারা বাংলাদেশে মানববন্ধন করেছি। তারপরও আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে আগামী ১৫ দিনের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
#pharmacy #medical #pferd #medicine #pharmaceuticals

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

09 October 2025

ওষুধ কোম্পানির বিক্রয় কমিশন ২৫ শতাংশ করার দাবি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV