নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশের সব হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের দাবি

Share

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগসহ ছয় দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের নেতারা।

তারা বলেন, ওষুধ ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট না থাকায় দেশে প্রতিনিয়ত ওষুধের ভুল ব্যবহার, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ওষুধজনিত বিরূপ প্রতিক্রিয়া (এডিআর) বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরের ওয়াটারফল কনভেনশন হলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ফোরাম আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. আজিবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. সেলিম রেজা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের উপপরিচালক মো. আসিফ হাসান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আমিরুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হারুন-অর-রশিদসহ ফার্মাসিউটিক্যাল শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে এখনো হাসপাতাল ও কমিউনিটি ফার্মেসি কার্যক্রম চালু হয়নি। ফলে রোগীরা একদিকে ফার্মাসিস্টের সঠিক পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে অপ্রয়োজনীয় ওষুধ সেবন করে স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। দেশে অ্যান্টিবায়োটিকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে রেজিস্ট্যান্স ভয়াবহ আকার নিচ্ছে, যা শিগগির প্রতিরোধ করা না গেলে জনস্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়বে।

ফার্মাসিস্টস ফোরামের নেতারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক ফার্মাসি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, একটি হাসপাতালে প্রতি ২৫ শয্যার বিপরীতে একজন ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। অথচ দেশের সরকারি হাসপাতালে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টও নেই। জাতীয় ওষুধনীতি ২০১৬ অনুযায়ী হাসপাতাল ফার্মেসি চালুর নির্দেশনা দেওয়া হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়িত হয়নি।

সংগঠনের সভাপতি মো. আজিবুর রহমান বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ ফার্মাসিস্ট শিল্পক্ষেত্রে কর্মরত। তাদের বেতন কাঠামো উন্নয়ন ও জীবনমানের উন্নতির জন্য ওষুধ শিল্পের মালিকদের আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে দ্রুত সব সরকারি-বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল ও হাসপাতাল ফার্মাসিস্ট নিয়োগের উদ্যোগ নিতে হবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর বলেন, ফার্মাসিস্টদের অধিকার আদায়ে ফোরাম ইতিমধ্যে নানা কার্যক্রম চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন করতে হলে হাসপাতালগুলোতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ ও শিল্পে আধুনিক বেতন কাঠামো নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকার ও বেসরকারি খাতের মালিকদের প্রতি ছয় দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো-
১. সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি ভিত্তিতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগ।
২. সারাদেশে ২৪ ঘণ্টা খোলা হাসপাতাল ফার্মেসি চালু ও ড্রাগ অ্যান্ড থেরাপিউটিকস কমিটি গঠন।
৩. ফার্মাসিউটিক্যাল শিল্পে ফার্মাসিস্টদের জন্য স্ট্যান্ডার্ড বেতন কাঠামো প্রবর্তন।
৪. সারাদেশে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে শক্তিশালী কমিউনিটি ফার্মেসি নেটওয়ার্ক গঠন।
৫. প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধ করতে জেলা ও উপজেলায় ফার্মাসিস্ট প্রশাসক নিয়োগ।
৬. ফার্মাসিস্ট উপাধি কেবল গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের জন্য সংরক্ষণ ও ফার্মেসি শিক্ষায় আধুনিকায়ন।

বক্তারা আরও বলেন, ফার্মাসিস্ট ছাড়া স্বাস্থ্যচিন্তা সম্ভব নয়।

তারা মনে করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হবে, অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার কমবে এবং রোগীরা নিরাপদ চিকিৎসা পাবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

28 September 2025

দেশের সব হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের দাবি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV