প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সব হাসপাতাল শতভাগ ধূমপানমুক্ত করার নির্দেশনা, স্বাগত জানিয়েছে হার্ট ফাউন্ডেশন

Share

জনস্বাস্থ্য রক্ষায় দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই হার্ট ফাউন্ডেশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব হাসপাতাল, মেডিক্যাল ও ডেন্টাল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, নার্সিং কলেজসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেনের সই করা এ নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসক, নার্স, সেবাপ্রদানকারী, রোগী ও দর্শনার্থী সবার জন্যই হাসপাতাল হবে শতভাগ তামাকমুক্ত এলাকা।

অধ্যাপক রিজভী বলেন, হাসপাতাল হলো রোগ নিরাময়ের স্থান। ধূমপান বা তামাকের উপস্থিতি এখানে রোগী ও এটেন্ডেদের জন্য মারাত্মক ক্ষতিকর। পরোক্ষ ধূমপান হৃদরোগ, ক্যানসার ও শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। তিনি আশা প্রকাশ করেন, নির্দেশনার যথাযথ বাস্তবায়ন হলে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সত্যিকারের তামাকমুক্ত পরিবেশ গড়ে উঠবে।

এ নির্দেশনায় ধূমপানমুক্ত সাইনেজ স্থাপন, ধূমপানের জন্য নির্ধারিত স্থান না রাখা, হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে। পাশাপাশি তামাক সেবনকারী রোগী, কর্মচারী ও দর্শনার্থীদের তামাক ছাড়তে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ ৬১ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত কারণে মারা যান। এরমধ্যে প্রায় ২১ শতাংশ মৃত্যু ঘটে পরোক্ষ ধূমপানের কারণে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আশা করছে, এ উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে দেশের হাসপাতালগুলো শতভাগ ধূমপান ও তামাকমুক্ত পরিবেশে রূপান্তরিত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

12 September 2025

সব হাসপাতাল শতভাগ ধূমপানমুক্ত করার নির্দেশনা, স্বাগত জানিয়েছে হার্ট ফাউন্ডেশন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV