মানসিক স্বাস্থ্যস্বাস্থ্য সংবাদ

ইউএস-বাংলা মেডিকেল কলেজে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

Share

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ইউএস-বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। গত ১০ সেপ্টেম্বর ছিল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের অধ্যক্ষ ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা মোকাবিলায় নানা কৌশলের পরামর্শ দেন। একই সঙ্গে হতাশ না হয়ে সাহস নিয়ে সমস্যার সমাধান করতে, সহপাঠী, শিক্ষক ও পরিবারের সহায়তা নিতে এবং মানসিক স্বাস্থ্যসেবার কুসংস্কার দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, আত্মহত্যার প্রধান কারণ মনোরোগ, তাই মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণই আত্মহত্যা প্রতিরোধের অন্যতম উপায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. মাহবুব ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. এনায়েত করিম, হাসপাতালের পরিচালক মেজর ডা. এ কে এম মাহবুবুল হক (অব.), মেডিসিন বিভাগের অধ্যাপক স্বপ্না ভট্টাচার্য ও সার্জারি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মতিন। সভায় সভাপতিত্ব করেন সিএমই–এর চেয়ারম্যান অধ্যাপক ডা. রওশন আরা খানম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুবিনা হোসেন। পরে শিক্ষক–শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

14 September 2025

ইউএস-বাংলা মেডিকেল কলেজে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV