নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আন্দোলনে আহতদের চিকিৎসায় প্রয়োজনে আমেরিকা থেকে চিকিৎসক

Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি যাতে তাদের আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসেন তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরো ভালো করতে পারব।

বুধবার (২১ আগস্ট) রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসাসেবা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি অনেকের এক পা কাটা গেছে, অনেকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা করছি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখানে আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবেন।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালের অস্থায়ী ক্যাজুয়ালটি বিভাগ, সার্জারি বিভাগ, অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম এবং প্রতিনিধিদল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

22 August 2024

আন্দোলনে আহতদের চিকিৎসায় প্রয়োজনে আমেরিকা থেকে চিকিৎসক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV