নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্যের ডিজি অধিদপ্তরে ঢুকতে পারছেন না

বছরজুড়ে অভিযান : অবৈধ ক্লিনিক হাসপাতাল বন্ধে
Share

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন অফিসে ঢুকতে পারছেন না। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা–কর্মীদের বাধার মুখে তিনি অফিস করতে পারছেন না বলে জানা গেছে। ড্যাব নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে। স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম বলেছেন, অনিয়মের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন।

১৯ আগস্ট অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে মহাপরিচালকের পদ থেকে সরিয়ে অধ্যাপক রোবেদ আমিনকে ওই পদে (চলতি দায়িত্বে) পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেদিন থেকেই এর বিরোধিতা করে আসছে ড্যাব। তারা মিছিল, সমাবেশ করেছে। নিয়োগ পাওয়ার পর রোবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতে পারেননি, নিজের আসনে বসতে পারেননি।

আজ বৃহস্পতিবার সকালে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ ও আরও কয়েকজন ড্যাবের নেতা মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমের সঙ্গে দেখা করেন। তাঁরা প্রায় ৪০ মিনিট উপদেষ্টার কক্ষে ছিলেন। এই সময় তাঁরা রোবেদ আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এসব অভিযোগের মধ্যে আছে সরকারি কর্মচারী হয়েও রোবেদ আমিন একটি বেসরকারি হাসপাতালের মালিকানার অংশীদার, এটি বিধিবিহির্ভূত। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কিছু অডিট আপত্তি আছে। আছে নিজের পছন্দমতো প্রতিষ্ঠানকে দিয়ে গবেষণা করানোর অভিযোগ।

একটি অভিযোগ আছে, রোবেদ আমিন বেশ কয়েক বছর ধরে অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর। কিন্তু তিনি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে নোয়াখালীর আব্দুল মালেক মেডিকেল কলেজে কম্পিউটার ও আসবাব কেনার জন্য ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৬ টাকা দিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সচিব বলেন, অসংক্রামক রোগনিয়ন্ত্রণের জন্য বরাদ্দকৃত টাকা কম্পিউটার বা আসবাব কেনার জন্য ব্যয় করা ঠিক হয়নি।

রোবেদ আমিনের বক্তব্য
রোবেদ আমিন বলেছেন, বেসরকারি এ এম জেড হাসপাতালের তিনি একজন মালিক। তবে বর্তমানে ওই হাসপাতালের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত নন। তিনি দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, এখানে নিজের পছন্দের মতো মানুষকে দিয়ে গবেষণা করানোর অভিযোগ ঠিক না। তৃতীয়ত, অডিট একটি চলমান প্রক্রিয়া। অডিট আপত্তি উঠলেই সেখানে যে দুর্নীতি হয়েছে, বিষয়টি এমন নয়। তিনি বলেন, ‘আমি কোনো আর্থিক দুর্নীতি করিনি।’

পাঁচ–ছয় দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই কাজ করতে পারছেন না। অনেকে হেনস্তা হওয়ার ভয়ে অফিসে যাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অফিসে না থাকায় অনেক কাজ আটকে গেছে। এর প্রভাব চিকিৎসার ক্ষেত্রে পড়ার ঝুঁকি আছে।

আজ সকালে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম বলেন, অভিযোগ উঠলেই তার ভিত্তিতে মহাপরিচালককে সরিয়ে দেওয়া হবে, বিষয়টি এমন নয়। অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

আরও বদলি
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীরকে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক করা হয়েছে। আর নিপসমের পরিচালক মো. শফিউল ইসলামকে ওএসডি করা হয়েছে। শ্যামলীর ২৫০ শয্যার যক্ষ্মা হাসপাতালের উপপরিচালক করা হয়েছে ডা. আয়শা আক্তারকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

23 August 2024

স্বাস্থ্যের ডিজি অধিদপ্তরে ঢুকতে পারছেন না

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV