জেনে রাখুন, সুস্থ থাকুনস্পটলাইটস্বাস্থ্য সংবাদ

ওজন কমাতে শুধু ডায়েট-ব্যায়াম নয়, আরও যা করা জরুরি

Share

ওজন কমাতে কতজনই না কতকিছু করেন। তবে এটি সত্যিই যে, ওজন কমাতে হলে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। শুধু খাওয়া-দাওয়া কমালে কিংবা শরীরচর্চা করলেই ওজন কমবে না। আরও বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক ওজন কমাতে ঠিক কী কী করা জরুরি-

পুষ্টির ঘাটতি হলে চলবে না
ওজন কমানোর জন্য সবার আগে আপনি কী খাচ্ছেন তার দিকে নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। তেল-মসলাযুক্ত খাবার ও ভাজাভুজি এড়িয়ে চলতে হবে। তবে ডায়েট করতে গিয়ে যেন শরীরে পুষ্টির ঘাটতি না হয় সেই দিকেও নজর রাখতে হবে। অর্থাৎ প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এমনকি ক্যালোরিও সঠিক পরিমাণে শরীরে বজায় রাখতে হবে।

খাওয়া-দাওয়ার সময় ঠিক রাখতে হবে
শুধু কী খাবার খাচ্ছেন, তা দেখলেই হবে না। খাওয়া-দাওয়ার সময়ের দিকেও নজর দিতে হবে। অর্থাৎ খাওয়ার সময়ের দিকে খেয়াল রাখতে হবে।

বেশি সময়ের ব্যবধানে খাবার খেলে হবে না। আবার অনেক রাত করেও খাবার খাওয়া চলবে না। আর অবশ্যই সকালের নাশতা বাদ দেওয়া যাবে না।

খাবারে মনযোগ দিতে হবে
খাবার খাওয়ার সময় অনেকেই টিভি, ফোন বা ল্যাপটপে কিছু না কিছু দেখেন। এর ফলে খাবারের দিকে মনযোগ থাকে না। এই অভ্যাসের কারণে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা বেশি থাকে।

পর্যাপ্ত পানি পান না করা
ওজন কমাতে চাইলে সঠিক পরিমাণে পানি পান করতে হবে। তাহলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। ডিহাইড্রেশনের সমস্যা এড়ানোও সম্ভব হবে।

প্রতিদিন সঠিক পরিমাণে পানি পান করলে শরীরে জমে থাকা দূষিত পদার্থ বেরিয়ে আসবে। অর্থাৎ বডি ডিটক্স হবে। আপনি সুস্থ থাকবেন।

পর্যাপ্ত ঘুম প্রয়োজন
ওজন কমানোর সঙ্গে সরাসরি যোগ আছে ঘুমের। কম ঘুম কিংবা অনিয়মিত ঘুমের কারণেও বাড়তে পারে ওজন। আসলে রাতে সঠিকভাবে ঘুম না হলে ‘মিডনাইট স্ন্যাকিং’ এর প্রবণতা বাড়ে। ফলে অনেকেই রাতে ভারি খাবার খেয়ে ফেলেন। এতেও ওজন বাড়তে পারে।

জিমে গেলেই ওজন কমবে এমন নয়
ওজন কমাতে গেলে নিয়মিত শরীরচর্চা করতেই হবে। সব সময় জিমে যাওয়ার দরকার নেই। বাড়িতে যোগাসন অভ্যাস করতে পারেন আপনি। কিংবা অভ্যাস করতে পারেন ফ্রি-হ্যান্ড শরীরচর্চারও।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করা প্রয়োজন। জিমে গিয়ে শরীরচর্চা করলে অবশ্যই প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে। শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে কখনো শরীরচর্চা করবেন না। তার কারণে হিতে বিপরীত হতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

03 June 2024

ওজন কমাতে শুধু ডায়েট-ব্যায়াম নয়, আরও যা করা জরুরি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV