স্পটলাইটস্বাস্থ্য সংবাদ

কোনোভাবেই আলোর মুখ দেখছে না কিডনি ডায়ালাইসিস প্রকল্প

Share

প্রকল্প পরিচালক বদল হয়েছেন চারজন। প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে দুইবার। তারপরও কাজের অগ্রগতি শূন্য। এই অবস্থা মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস প্রকল্পে। কর্মকর্তারা বলছেন, জনবল নিয়োগ না হওয়া এবং স্থান সংকটের কারণেই এখনও শুরু করা যায়নি কাজ।

দেশে প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষের কিডনি বিকল হয়। ডায়ালাইসিস করেই বাঁচতে হয় এসব রোগীকে। ডায়ালাইসিস সেন্টারগুলো রাজধানীকেন্দ্রিক হওয়ায় চরম ভোগান্তিতে জেলা পর্যায়ের রোগীরা।

এ সব রোগীদের ভোগান্তি ও অর্থ ব্যয় কমাতে ২০২০ সালে অনুমোদন পায় কিডনি ডায়ালাইসিস প্রকল্প। বরাদ্দ প্রায় তিন শ কোটি টাকা। ১৫টি মেডিকেল কলেজে ৫০ বেড করে আর ৪৪টি জেলা সদর হাসপাতালে হবে ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট।

জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস প্রকল্পের পরিচালক অধ্যাপক রতন দাশ গুপ্ত বলেন, ‘জেলা হাসাপাতালে দু–একটি ডায়ালাইসিস সেন্টার দুই–তিনটি মেশিন দিয়ে প্রাইভেটলি হচ্ছে। সব জেলায় আবার নেই। সে ক্ষেত্রে যদি পর্যাপ্ত ম্যানপাওয়ারসহ ডায়ালাইসিস সেন্টার থাকলে অন্তত ৪৪টি জেলার লোকজন এই ডায়ালাইসিস সেবা নিতে পারবে।’

এক প্রশ্নের জবাবে প্রকল্পের পরিচালক বলেন, ‘জায়গা যদি পর্যাপ্ত হয় তাহলে আমাদের জুনের মধ্যে এসব কাজ শেষ করার পরিকল্পনা আছে।’

জনবল নিয়োগ না হওয়া এবং স্থান সংকটের কারণেই এখনও শুরু করা যায়নি কাজ। ইনডিপেনডেন্ট টেলিভিশন
তৃতীয় বারের মতো বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। শেষ করতে হবে ২০২৫ সালের জুনের মধ্যে। কিন্তু ৩ হাজার ৮৭৪ জনবল নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত জায়গা।

স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান বলেন, ‘অবকাঠামো বুঝে পেলে আমরা তখন ডায়ালাইসিস যন্ত্রপাতির দিতে আগাইতে থাকি। এরই মধ্যে জনবল নিয়োগ চলতে থাকে। মূলত অবকাঠামোগুলোই অনেকগুলো বাকি আছে আমাদের।’

স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক আরও বলেন, ‘জনবলটা আমরা সমস্যা মনে করছি না। সমস্যা মনে করছি স্থাপনা ও যন্ত্রপাতির ক্রয় এই দুটো।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

11 May 2024

কোনোভাবেই আলোর মুখ দেখছে না কিডনি ডায়ালাইসিস প্রকল্প

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV