স্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্যখাতে অরাজকতার জন্য অব্যবস্থাপনা দায়ী: এফডিএসআর

Share
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চিকিৎসাখাতে নৈরাজ্য ও অস্থিরতা নিয়ে ‘এফডিএসআর’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা
Share

স্বাস্থ্যব্যবস্থায় বিরাজমান অব্যবস্থার অন্যতম কারণ অব্যবস্থাপনা, ডাক্তার-নার্স ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের প্রতি অবহেলামূলক অবান্ধব নীতি প্রণয়ন, দুর্নীতি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব বলে জানান চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)’।

লিখিত বক্তব্যে তারা বলেন, চিকিৎসাসেবা শুধু নয়, চিকিৎসা শিক্ষাতেও সমভাবে নৈরাজ্য বিরাজমান। রোগী মৃত্যুর ঘটনা ঘটলে কোনও তদন্ত ছাড়াই সরাসরি ডাক্তারদের দোষী করে সংবাদ শিরোনাম অনেক সময়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটায়।

বুধবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চিকিৎসাখাতে নৈরাজ্য ও অস্থিরতা নিয়ে ‘এফডিএসআর’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, অভিযুক্তের বক্তব্য ছাড়া কেবল অভিযোগ তুলে ধরলে বিষয়টি একপাক্ষিক হয়ে যায়। দেশে চিকিৎসায় অবহেলা বা ভুল বা এ-সংক্রান্ত অভিযোগ নিরসনের জন্য বিএমডিসি আছে। উন্নত দেশে প্রতিবছর পঞ্চাশ হাজারের বেশি রোগী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তাই চিকিৎসাজনিত ভুল হয় না, এমনটি ভাবার কোনও কারণ নেই। তবে সেই ভুল ইচ্ছাকৃত কিনা অথবা এটির জন্য অন্য কেউ দায়ী কিনা, সেটা না জেনে ঢালাও সংবাদ পরিবেশন করলে সাধারণ জনগণের চিকিৎসা ব্যাহত হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, চিকিৎসাজনিত ভুল অস্বাভাবিক নয়। এরজন্য রোগীকে ক্ষতিপূরণসহ চিকিৎসকের লাইসেন্স বাতিলের বিধান আছে। আমরা মনে করি রোগী ও চিকিৎসক উভয়ের স্বার্থে এই অভিযোগগুলোর বিহিত হওয়া জরুরি। তাই বলে একে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে চিকিৎসককে গ্রেপ্তার ও জামিন প্রদান না করা সঠিক হতে পারে না।

বাংলাদেশে অধিকাংশ রোগের চিকিৎসায় স্ট্যান্ডার্ড কোনও ট্রিটমেন্ট প্রটোকল তৈরি করা হয়নি। অথচ, অবাধ তথ্যপ্রযুক্তির এই যুগে কাজটা আদৌ কঠিন নয়। এ ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল সোসাইটি ভূমিকা রাখতে পারে বলে মনে করে তারা বলেন, রোগীকে অজ্ঞান করা নিয়ে উদ্ভূত জটিলতায় সম্প্রতি যে তিন জন রোগীর মৃত্যু হলো, তা আমাদের আবার ট্রিটমেন্ট প্রটোকলের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিলো। বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশে বলা হচ্ছে, কেবলমাত্র এনেসথেটিস্টরাই রোগীকে ঘুম পাড়ানো বা অজ্ঞান করার কাজটা করবেন। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনও দেশের প্রেক্ষিতে এটি বাস্তবসম্মত কোন ভাবনা নয়। বরং, এক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট প্রটোকল থাকা জরুরি, যেখানে লেখা থাকবে একজন ডাক্তার কখন, কোন পরিস্থিতিতে রোগীকে ‘সিডেশন’ দিতে পারবেন এবং কখন সিডেশন ও অজ্ঞান করার জন্য একজন এনেসথেসিস্টদের দরকার হবে।

বক্তারা মনে করেন, কোনও চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে যদি এসব ‘স্ট্যান্ডার্ড প্র্যাকটিস’ অনুসরণ করা হয়, তাহলে সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হবে। চিকিৎসকদের বিরুদ্ধেও তখন ঢালাওভাবে ভুল চিকিৎসার অভিযোগ উত্থাপিত হবে না।

সব চিকিৎসাকেন্দ্রে সিসি ক্যামেরাসহ উন্নত নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবিসহ ১৪টি প্রস্তাব পেশ করেন চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এফডিএসআর’র উপদেষ্টা ডা. আবদুন নূর তুষার। এ ছাড়াও, উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. ফরহাদ মঞ্জুর, ডা. শাহেদ ইমরান, ডা. অসিত মজুমদার, ডা. এহছান প্রমুখ।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...