নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে বিকলাঙ্গ শিশুর জন্ম বাড়ছে

দেশে বিকলাঙ্গ শিশুর জন্ম বাড়ছে | ছবি : সংগৃহীত
Share

দেশে বিকলাঙ্গ শিশুর জন্মের হার বাড়ছে। একই সাথে আক্রান্তদের ৬০ ভাগই চিকিৎসার বাইরে থাকছে। যদিও সঠিক সময়ে চিকিৎসা নিলে আক্রান্তদের ৫০ ভাগই এ রোগের ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, দেশে ফলিক এসিডের ঘাটতির কারণে বিকলাঙ্গ শিশুর জন্ম বাড়ছে। প্রতি বছর ১৫ হাজারেরও বেশি শিশু ভুগছে হাঁটাচলায় সমস্যাসহ পিঠ বেঁকে যাওয়ার মতো শারীরিক প্রতিবন্ধকতায়।

তবে আক্রান্তদের ৬০ ভাগই চিকিৎসার বাইরে থাকছে। সঠিক সময়ে চিকিৎসা নিলে আক্রান্তদের ৫০ ভাগই এ রোগের ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নিউরোসায়েন্সেস হাসপাতালের নিউরোসার্জারি রেসিডেন্ট ডা. সজীব কবির ভূইয়া বলেন, ‘আমাদের এখানে বহির্বিভাগে দেখতে পাই যে, প্রতিদিনই প্রচুর পরিমাণে কোমরের দিকে যে ফোলা রোগী আমাদের কাছে আসে। যেটা স্পাইনাল কর্ডের জন্মগত ত্রুটি। প্রতি সপ্তাহেই আমরা এ ধরনের রোগী ভর্তি দিচ্ছি। সপ্তাহে তিন থেকে চারজন এমন রোগীর অপারেশন করা হচ্ছে।’

চিকিৎসকেরা জানান, ফলিক এসিডের ঘাটতিসহ জিনগত কারণে মস্তিষ্ক বা শিরদাঁড়ায় কোথাও ফাঁক তৈরি হয়ে স্নায়ুর অংশ বেরিয়ে আসে, যা নিউরাল টিউব ডিফেক্ট নামে পরিচিত।

জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালের শিশু নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদিপ্ত কুমার মুখার্জী বলেন, এই রোগের সঙ্গে দেখা যায় যে, রোগী দুই পা নাড়াতে পারে না। প্রস্রাব ধরে রাখতে পারে না, ফোঁটা ফোঁটা পড়ে। এ ছাড়া কিডনির অসংগতি থাকে। অনেক সময় ব্রেন স্লিপ করে নিচের দিকে নেমে আসতে থাকে।

এ রোগে আক্রান্তদের উপসর্গ দেখামাত্রই হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেরিতে চিকিৎসায় নানা জটিলতা দেখা দেয়।

ডা. সুদিপ্ত কুমার মুখার্জী বলেন, ফোলা অংশটি ফেটে যদি পানি বের হতে থাকে তাহলে অতি জরুরি চিকিৎসা দিতে হবে। যেসব শিশু দেরিতে আমাদের কাছে চিকিৎসার জন্য আসে তাদের সুস্থতার সম্ভাবনা অনেকটায় কমে যায়। সুতরাং একটা হচ্ছে রোগের প্রতিরোধ আরেকটা চিকিৎসার ব্যবস্থা দ্রুত নেওয়া।

এদিকে গর্ভবতী নারীদের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের মেডিকেল অফিসার ডা. ফারহানা মোবিন। তিনি বলেন, যদি কোনো গর্ভবতী নারী ফলিক এসিডযুক্ত ট্যাবলেটটি না খান তাহলে গর্ভস্থ শিশুর স্নায়ুর গঠনে জটিলতা হয়। এ ছাড়া মায়ের রক্তশূন্যতা দেখা দেয় ও দুর্বলতা দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, দেশে প্রতি হাজার শিশুর ৫ জনই আক্রান্ত হয় ফলিক এসিডের অভাবজনিত রোগে। গর্ভাবস্থার ৩ মাস আগে থেকে ফলিক এসিড গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার...

Related Articles

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

12 March 2024

দেশে বিকলাঙ্গ শিশুর জন্ম বাড়ছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV