প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সাব স্পেশালিটি বিষয়ে সহকারী অধ্যাপকের শূন্য পদ পূরণের উদ্যোগ

যেসব সাব স্পেশালিটি বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতির সুযোগ
Share

সহকারী অধ্যাপকের সাব স্পেশালিটির বিভিন্ন বিষয়ে অনুমোদিত শূন্য পদ পূরণের উদ্যোগে নিয়েছে মন্ত্রণালয়। এ জন্য ইতোপূর্বে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করা চিকিৎসকদের মধ্য থেকে আগ্রহীদেরকে নির্দিষ্ট গুগলফর্মে আবেদন করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ শাখা) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা জারি করা হয়।

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সাবমিট করার জন্য বলা হয়।

এতে বলা হয়, সহকারী অধ্যাপকের সাব-স্পেশালিটির বিভিন্ন বিষয়ে অনুমোদিত পদ শূন্য থাকায় তা পূরণে ইতোপূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদনকৃত চিকিৎসকদের থেকে আগ্রহীদের বিষয় পরিবর্তনের মাধ্যমে পদোন্নতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগ্রহী চিকিৎসক যারা ইতোমধ্যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন দাখিল করেছেন কিন্তু মূল পদে পদোন্নতি পাননি তারা মূল বিষয়ের সাব-স্পেশালিটি বিষয়ে শূন্য পদে পদোন্নতির জন্য “গুগল ফর্মের” মাধ্যমে আবেদন সাবমিট করতে পারবেন।

বিষয় পরিবর্তনের আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করে “গুগল ফর্মের” মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে :

লিংক-1: https://forms.gle/DtDQxxhFE1iB53FP8

লিংক-২: https://rb.gy/xcva9

শর্তসমূহ:
(ক) ইতোপূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যেসব চিকিৎসক সহকারি অধ্যাপক পদে আবেদন করেছেন শুধুমাত্র তারাই এই বিষয় পরিবর্তনের জন্য আবেদন দাখিল করতে পারবেন।

(খ) বিষয় পরিবর্তনপূর্বক যে সাব-স্পেশালিটিতে আবেদন করতে চান সে বিষয়ের মূল বিষয়ে উচ্চতর ডিগ্রি/এফসিপিএস থাকতে হবে।

(গ) ইতোপূর্বে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পুনরায় আবেদন করত পারবেন না।

(ঘ) একজন চিকিৎসক একাধিক বিষয়ে বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবেন না।

(ঙ) নির্ধারিত সময়ের পরে আর কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

23 September 2023

সাব স্পেশালিটি বিষয়ে সহকারী অধ্যাপকের শূন্য পদ পূরণের উদ্যোগ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV