সরকারিভাবে বিডিএস কোর্সে আরও ১৯ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

মেডিকেল ভর্তি পরীক্ষা আরও কঠিন করার পক্ষে বিশেষজ্ঞরা © ফাইল ছবি
Share

সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শূন্য আসনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সরকারিভাবে বিডিএস কোর্সে ভর্তির সুযোগ পেল আরও ১৯ শিক্ষার্থী। মেধা ও পছন্দের ভিত্তিতে দ্বিতীয় দফায় মাইগ্রেশন শেষে অপেক্ষমান তালিকা থেকে তারা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করবেন। তাদেরকে আগামী ১৭ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ ইউনিট থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে আগামী ১৭ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে দলিলাদিসহ ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হল। ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হবে।

অপেক্ষমান ও মাইগ্রেশনের রেজাল্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টেলিটকের 01550155555 নম্বর হতে এসএমএস এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

16 July 2023

সরকারিভাবে বিডিএস কোর্সে আরও ১৯ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV