নিয়মিত ফিজিক্যাল অ্যাকটিভিটিস রোগ প্রতিরোধে বেশি কার্যকর

Share

শারীরিক সক্রিয়তার জন্য একটি বিশেষ দিন, যদিও স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিনই আমাদের শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। নিয়মিত শারীরিক পরিশ্রম হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, কোলন ক্যানসার, স্তন ক্যানসার এবং বিষণ্নতার হার ও ঝুঁকি কমায়। শারীরিক সক্রিয়তা বা পরিশ্রমের আরও অনেক সুবিধা রয়েছে।

গবেষণা অনুযায়ী, যারা শারীরিকভাবে সক্রিয় নন, তাদের অকাল মৃত্যুর আশঙ্কা চারগুণ বেড়ে যায়। নিয়মিত শারীরিক পরিশ্রম হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, কোলন ক্যানসার, স্তন ক্যানসার এবং বিষণ্নতার হার ও ঝুঁকি কমায়। শারীরিক সক্রিয়তা বা পরিশ্রমের আরও অনেক সুবিধা রয়েছে। অত্যধিক ওজন বৃদ্ধি ও স্থূলতা রোধ করার পাশাপাশি উদ্বেগ, চাপ বা বিষণ্নতার অনুভূতি হ্রাস করে এবং মানসিক অবস্থা ও সুস্থতার উন্নতিতে সহায়তা করে। শারীরিক সক্রিয়তার অন্যান্য সুবিধা হলো-এটি শক্তি বাড়ায়, ভালো ঘুম নিশ্চিত করে, হাড় ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে; চিন্তা ও স্মরণশক্তি এবং বিচারবোধ বাড়ায়, তরুণদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করে।

অস্ট্রেলিয়ার অলাভজনক প্রতিষ্ঠান সাক্স ইনস্টিটিউট এর ‘ফোর্টিফাইভ অ্যান্ড আপ স্টাডি’ শীর্ষক গবেষণা অনুযায়ী, যারা অতিরিক্ত ঘুমান, বেশি সময় বসে থাকেন এবং শারীরিকভাবে সক্রিয় নন তাদের অকাল মৃত্যুর আশঙ্কা অস্বাস্থ্যকর অভ্যাস নেই এমন ব্যক্তিদের তুলনায় চারগুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যাও বলছে, ফিজিক্যাল অ্যাকটিভিটি বিভিন্ন অসংক্রামক রোগ যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস এমন কি ক্যানসার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে কাজ করে।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার তথ্যানুসারে বিশ্বে প্রতি ৪ জনে ১ জন প্রাপ্তবয়স্ক ফিজিক্যাল অ্যাকটিভিটির নির্দেষিকা মেনে চলে না। বয়স যা-ই হোক না কেন, সুস্থ থাকার জন্য নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম করা প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৫-১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য প্রতিদিন ৬০ মিনিট বা ১ ঘন্টা মাঝারি থেকে ভারি মাত্রার ফিজিক্যাল একটিভিটি করা প্রয়োজন।

আজ ৬ এপ্রিল বিশ্ব ফিজিক্যাল অ্যাকটিভিটিস দিবস। যা বাংলায় বিশ্ব শারীরিক সক্রিয়তা দিবস বা বিশ্ব শারীরিক কার্যকলাপ দিবস। শারীরিক সক্রিয়তার জন্য একটি বিশেষ দিন, যদিও স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিনই আমাদের শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০২ সালে এ দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো ‘Have a good time! be active!’-‘ভালো সময় কাটান! সক্রিয় থাকুন!’

ফিজিক্যাল একটিভিটি কি? কিভাবে করবেন সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. কাজী রুমানা আহমেদ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

06 April 2023

নিয়মিত ফিজিক্যাল অ্যাকটিভিটিস রোগ প্রতিরোধে বেশি কার্যকর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV