নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘অপচিকিৎসা বন্ধে পুষ্টিবিদদের জোরালো ভূমিকা রাখতে হবে’

Share
Share

অপচিকিৎসা বন্ধে পুষ্টিবিদদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করে ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ এবং ডায়েটিশিয়ান সংঘমিত্রা চক্রবর্তী বলেছেন, পুষ্টিবিদদের আরও অনেক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদেরকে প্রশিক্ষিত করে রোগীদের সেবা প্রদানের সুযোগ করে দিতে হবে।

গত শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশ একাডেমি অব ডায়েটেটিক্স এন্ড নিউট্রিশন (বিএডিএন) এর উদ্যোগে আয়োজিত সাপ্লিমেন্টস বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি পুষ্টিবিদদের কোন কোন সাপ্লিমেন্টস দেয়া উচিত আর কোনগুলো দেয়া উচিত নয় এ বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএডিএন এর প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ হোম ইকনমিক্স কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর শাহীন আহমেদ।

সাপ্লিমেন্টস বিষয়ক কর্মশালায় অতিথিদের সাথে অংশগ্রহণকারীরা

এতে বিশেষ অতিথি হিসবে যুক্ত হন নাসিবের চেয়ারম্যান মির্জা নূরুল গনি শোভন সিআইপি এবং স্পিকার হিসেবে যুক্ত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের লেকচারার অদিত মুক্তাদির।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে নির্বাহী পরিচালক সাজেদা কাশেম জ্যোতি বক্তব্য প্রদান করেন এবং আয়োজিত কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

সূত্র জানায়, কর্মশালাটি একদিনব্যাপী আয়োজন করা হয়।

কর্মশালায় অদিত মুক্তাদির বলেন, অপচিকিৎসা, অষুধ এবং সাপ্লিমেন্টস ব্যবহারের ব্যাপারে ফিজিশিয়ান, ডায়েটিশিয়ান সবাইকেই সচেতন থাকতে হবে। ডায়েটারি সাপ্লিমেন্টস হলেই তা নিরাপদ এবং উপকারী হবে এমনটা ভাবার কারণ নেই। মানহীন সাপ্লিমেন্টস ব্যবহার বা প্রেস্ক্রাইব করার আগে নিজেদের ভালোভাবে এর উপাদান সম্পর্কে জানা এবং অন্য ওষুধের সাথে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে বুঝে প্রেস্ক্রাইব করতে হবে।

কর্মশালার সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, একজন স্বাস্থ্য বিশেষজ্ঞকে নিজেকে যোগ্যতর করে গড়ে তুলতে হবে; যেন অজ্ঞতার কারণে রোগীর ক্ষতি না হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২০ মার্চ ২০২৩

‘অপচিকিৎসা বন্ধে পুষ্টিবিদদের জোরালো ভূমিকা রাখতে হবে’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV