স্বাস্থ্য সংবাদ

ইউনিভার্সেল মেডিকেল কলেজে “মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক” এর সংবাদ সম্মেলন

ইউনিভার্সেল মেডিকেল কলেজে “মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক” এর সংবাদ সম্মেলন
Share

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ আয়োজিত “মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক” শীর্ষক কনসার্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার ২৫ জানুয়ারি হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এই কনসার্টের মহাপরিকল্পনা এবং নন্দিত কন্ঠশিল্পী মাকসুদুল হকের বর্নাঢ্য জীবনী পাঠ করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও “মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক” এর প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, এটি নিছক কোন কনসার্ট না, এটি হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকে চোখে আঙ্গুল দিয়ে মূলধারার সাংস্কৃতিক অঙ্গণকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার আহবান। এখনকার সময়ে শুধুমাত্র ফেসবুক, টুইটার, হোয়্যাটসঅ্যাপ কিংবা ভাইবারের মধ্যে সীমাবদ্ধ থাকে ছাত্র-ছাত্রীদের চোখ এবং জীবন। তাই তাদেরকে এসকল সামাজিক কর্মকান্ডে উৎসাহ করার জন্যই এই ব্যতিক্রমী আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামবার সভাপতি ও ব্যান্ডদল মাইলস এর কর্ণধার হামিন আহমেদ, ফিডব্যাকের দলনেতা এবং বিখ্যাত সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, প্যান্টাগন ব্যান্ড এর কর্ণধার আলী সুমন, কনসার্টের সাউন্ড পার্টনার- সাউন্ড মেশিন এর সিইও এবং লালন ব্যান্ডের কর্ণধার থেইন হান মং তিতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সভাপতি ও চ্যানেল আই এর সহ: মহাব্যবস্থাপক রাজু আলীম, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাঃ কাজী রফিকুল আলম।

প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক, শিক্ষার্থী, হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বামবার সদস্য এবং বিভিন্নস্তরের শিল্পীদের সামনে আগামী ১৮ই মার্চ ২০২৩ শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট অব বাংলাদেশ (কেআইবি) এর অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই ব্যতিক্রমী কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের একটি বেসরকারী হাসপাতাল হলেও সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বক্তারা ব্যান্ডস্টার মাকসুদুল হকের বর্নাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন। তাঁর সংগীতের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং জ্ঞানের গভীরতার ভূয়সী প্রশংসা করেন সবাই। দীর্ঘদীন ধরেই ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কর্মকান্ডে ব্যাপকভাবে কাজ করে আসছে। “মাকসুদ- ৪৫ ইয়ার্স ইন মিউজিক” তারই একটি প্রয়াস। ভবিষ্যতেও এধরনের সামাজিক কর্মকান্ড বলবৎ থাকবে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অন্য দু’টি অনুষ্ঠান- বিশ্ব মা দিবসে বিশেষ সম্মাননার আয়োজন গরবিনী মা এবং ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থীদের জন্য আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি ব্যপকভাবে প্রশংসিত।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের মিডিয়া চীফ কোঅর্ডিনেটর এবং এ আয়োজনের ইভেন্ট পার্টনার ফ্যাক্টর থ্রি সল্যুশনস এর সিইও মোঃ সাহেদ হোসেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

06 February 2023

ইউনিভার্সেল মেডিকেল কলেজে “মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক” এর সংবাদ সম্মেলন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV