স্বাচিপের সম্মেলন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, নেতৃত্বে আসতে পারে চমক

Share

আগামী ২৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সভাপতি ও মহাসচিব নেতৃত্বে চমক আসবে বলে বলছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশে স্বাচিপের সদস্য চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। প্রায় সাত বছর পর অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সভাপতি ও মহাসচিব পদের জন্য স্বাচিপের অনেক নেতাই আগ্রহ প্রকাশ করেছেন।

সূত্র জানায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বর্তমান সহসভাপতি ডা. জামালউদ্দিন চৌধুরী ও স্বাচিপের বর্তমান মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। অপরদিকে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাচিপের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আবুল হাসনাৎ মিল্টন, ডা. মো. তারিক মেহেদী পারভেজ ও ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী।

মহাসচিব পদে ডা. আবুল হাসনাৎ মিল্টন এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলাপ করে এবং অতীত কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক জানা যায়, আগামী জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করে। এ কারণেই বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত নেতাদেরই সভাপতি-মহাসচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হবে। আওয়ামী লীগের বিভিন্ন মহলে যোগাযোগ করে জানা গেছে, স্বাচিপ নেতৃত্ব নির্বাচনে এবার বিশেষ চমক থাকবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর সর্বশেষ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে ওইদিন সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এমএ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

24 November 2022

স্বাচিপের সম্মেলন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, নেতৃত্বে আসতে পারে চমক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV