স্বাস্থ্য সংবাদ

স্বাচিপের মহাসচিব প্রার্থী ডা. আবুল হাসনাৎ মিল্টন

Share

আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও মহাসচিব নেতৃত্বের চমক এসেছে। আগামী ২৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সম্মেলনের আগেই সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশে স্বাচিপের সদস্য চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। প্রায় ৭ বছর পর অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সভাপতি ও মহাসচিব পদে স্বাচিপের অনেক নেতাই আগ্রহ প্রকাশ করেছেন। মহাসচিব পদে প্রতিদ্বন্ধিতা করার ঘোষনা করেছেন স্বাচিপের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আবুল হাসনাৎ মিল্টন।

স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, ডা. আবুল হাসনাৎ মিল্টন বিভিন্ন সময় চিকিৎসকদের দাবি-দাওয়া নিয়ে বরাবরই সৌচ্চার ভুমিকা পালন করে এসেছেন। এছাড়াও তরুণ চিকিৎসকদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবুল হাসনাৎ মিল্টন স্বাচিপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। স্বাচিপ ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন ডা. মিল্টন নব্বইয়ের গণঅভ্যূত্থানের অন্যতম এই ছাত্রনেতা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের সমাজকল্যান সম্পাদক, সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ডা. আবুল হাসনাৎ মিল্টন ডাক্তারদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মিল্টন কবি ও কলামিস্ট হিসেবেও বেশ জনপ্রিয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণগুলো নিয়ে ইংরেজি ভাষায় একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ফাদার অব দ্য ন্যাশন : সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ অস্ট্রেলিয়া থেকে বইটি প্রকাশ করেছে বালবোয়া প্রেস। এটি মার্কিন প্রকাশনা সংস্থা ‘হে পাবলিশিং হাউস’-এর সহযোগী প্রতিষ্ঠান। ভাষণগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন কবি ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন।

স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলাপ করে এবং অতীত কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক জানা যায়, আগামী জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করে। এ কারণেই বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত নেতাদেরই সভাপতি-মহাসচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হবে। আওয়ামী লীগের বিভিন্ন মহলে যোগাযোগ করে জানা গেছে, স্বাচিপ নেতৃত্ব নির্বাচনে এবার বিশেষ চমক থাকবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর সর্বশেষ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে ওইদিন সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এমএ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

24 November 2022

স্বাচিপের মহাসচিব প্রার্থী ডা. আবুল হাসনাৎ মিল্টন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV