মডার্নার ওমিক্রন প্রতিরোধী টিকার পরীক্ষা

Share

যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মডার্না করোনাভাইরাস প্রতিরোধী নতুন একটি বুস্টার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। নতুন এই বুস্টার টিকাটি ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য মডার্না যে বুস্টার ডোজটি তৈরি করেছে, ক্লিনিকাল ট্রায়ালে সেটি ৬০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে। এর মধ্যে অর্ধেক ব্যক্তি থাকবেন যারা কমপক্ষে ৬ মাস আগে মডার্নার করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

আর বাকি অর্ধেক ব্যক্তি যারা করোনা টিকার দু’টি ডোজ নেওয়ার পাশাপাশি ইতোমধ্যেই একটি বুস্টার ডোজও নিয়েছেন। ওমিক্রন ভ্যারিয়েন্টকে টার্গেট করে তৈরি করা টিকার এই ডোজটি ক্লিনিকাল ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিদের তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া ওমিক্রন প্রতিরোধে তাদের তৈরি টিকার বুস্টার ডোজে ভালো ফলাফল পাওয়া গেছে বলেও জানিয়েছে মডার্না।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হিসেবে তৈরি টিকার বুস্টার ডোজের ক্লিনিকাল ট্রায়াল শুরুর কথা জানায়। ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হিসেবে তৈরি টিকার বুস্টার ডোজের ক্লিনিকাল ট্রায়াল শুরুর কথা জানায় ফাইজার। সেসময় এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৪০০ জনেরও বেশি সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের মধ্যে টিকার নতুন বুস্টার ডোজ পরীক্ষা করা হবে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এদিকে ৪০টিরও বেশি দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সংস্করণের ওপর বিজ্ঞানীরা সতর্ক দৃষ্টি রাখছেন। নতুন এই ভ্যারিয়েন্টকে বিএ.২ নামে ডাকা হচ্ছে। শুধু এই মাসেই ব্রিটেন, ডেনমার্ক, নরওয়ে, সিঙ্গাপুর, সুইডেন ও যুক্তরাষ্ট্রে বিএ.২ ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে।

ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিএ.১ নামের প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে বিএ.২ আলাদা এবং এটি দেশের প্রায় অর্ধেক নতুন সংক্রমণের জন্য দায়ী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

27 January 2022

মডার্নার ওমিক্রন প্রতিরোধী টিকার পরীক্ষা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV