স্বাস্থ্য সংবাদ

ইউএস-বাংলা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকদের বিদায় সংবর্ধনা

Share

গত ২৮ আগস্ট ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষানবিশ চিকিৎসকদের বিদায় সংবর্ধনা ‘ইউ আর দ্যা ফার্স্ট’ অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিদায়ী শিক্ষানবিশ চিকিৎসকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম। তিনি ইউএস-বাংলা মেডিকেল কলেজের পথচলার ইতিহাস তুলে ধরে প্রত্যেক শিক্ষানবিশ চিকিৎসককে কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবন গড়ার পরামর্শ দেন। শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মো. শামীম রেজা ও ডা. হুমাইরা ফেরদৌসি প্রিয়া। শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের আবেগঘন স্মৃতিচারণ করে ইউএস-বাংলা মেডিকেল কলেজের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক ডা. সিএম রেজা কোরেশী ফরহাদ, ডা. মো. সাদেক হাসান, অধ্যাপক ডা. রওশন আরা খানম ও অধ্যাপক ডা. কে.এ.বি.এম তাইফুল আলম এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন।

অনুষ্ঠানে আগত অতিথিরা ইউএস-বাংলা মেডিকেল কলেজের পথ পরিক্রমার বর্ণনা করে প্রতিষ্ঠানটির একটি সর্বাঙ্গীণ, সুন্দর ও সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবার একান্তিক প্রচেষ্টার ওপর জোর দেন।

অধ্যক্ষ অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. আজিজুল ইসলাম শিক্ষানবিশ চিকিৎসকদের মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসকের মতো মহান পেশাকে সমুন্নত করার পরামর্শ দেন। তিনি বলেন, চিকিৎসা পেশা মানবের তরে, মানবের কল্যাণে। সব অসুস্থ, দুঃস্থ রোগীরা যেন চিকিৎসকের স্পর্শে মানবিকতার ছোঁয়া পায়।

তিনি শিক্ষানবিশ চিকিৎসকদের উচ্চ শিক্ষা গ্রহণসহ আগামী দিনে সুন্দর মানবিক চিকিৎসক হয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজের মুখ উজ্জ্বল করার পরামর্শ দেন।

২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের পথ চলা শুরু হয়। অনুষ্ঠানটির সাইন্টিফিক পার্টনার ছিল জেনারেল ফার্মাসিউটিক্যালস।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

30 August 2021

ইউএস-বাংলা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকদের বিদায় সংবর্ধনা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV