প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, টিকাও কাজ করছে না

Share
Share

দক্ষিণ আফ্রিকার গবেষকরা দেশটিতে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন। করোনার সি.১.২ নামের নতুন এই ভ্যারিয়েন্ট অন্যান্য ধরনের তুলনায় আরও বেশি সংক্রামক হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা। একই সঙ্গে নতুন ভ্যারিয়েন্টটি কোভিড-১৯ এর ভ্যাকসিনের সুরক্ষাকেও ফাঁকি দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) এবং তাদের অংশীদার কেওয়াজুলু নাতাল ইনোভেশন অ্যান্ড সিকোয়েন্সিং প্ল্যাটফরম (কেআরআইএসপি) করোনার নতুন ভ্যারিয়েন্ট সি.১.২ শনাক্ত করেছে।

গবেষকরা বলেছেন, চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। তাদের দাবি, তার পর থেকে এই ভ্যারিয়েন্ট ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, মৌরিশাস, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও শনাক্ত হয়েছে।

আফ্রিকার গবেষকরা বলেছেন, এখন পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হওয়া করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টস অব কনসার্ন (ভিওসি) এবং ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্টের (ভিওআই) চেয়ে অধিক পরিবর্তিত ধরন হচ্ছে সি.১.২।

গত ২৪ আগস্ট গবেষণাটি প্রিপ্রিন্ট আকারে medrxiv সার্ভারে পোস্ট করা হয় এবং এটি একটি পিয়ার রিভিউড জার্নালে প্রকাশের অপেক্ষায় আছে। গবেষকরা বলেছেন, সি.১.২ এর সহজলভ্য সিকোয়েন্সের সংখ্যা দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বিশ্বজুড়ে এই ভাইরাসের বিস্তার এবং ফ্রিকোয়েন্সের বৈচিত্র্যতার উপস্থাপনা হতে পারে।

আফ্রিকার দেশগুলোতে প্রায় প্রত্যেক মাসে নতুন এই ভ্যারিয়েন্টের জিনোম সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। মে মাসে বৃদ্ধির এই হার ০ দশমিক ২ শতাংশ হলেও পরের মাসে তা বেড়ে ১ দশমিক ৬ এবং জুলাইয়ে ২ শতাংশে পৌঁছায়।

গবেষণার লেখকরা জিনোম সংখ্যার এই বৃদ্ধিকে দক্ষিণ আফ্রিকার বেটা এবং ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের শুরুর দিকের মতোই বলে মন্তব্য করেছেন।

করোনা ভ্যাকসিনের সুরক্ষাকে কীভাবে ফাঁকি দিতে পারে সি.১.২ ভ্যারিয়েন্ট, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, নির্দিষ্ট অ্যান্টিবডিকে ফাঁকি দিতে সক্ষম করোনাভাইরাসের এন৪৪০কে এবং ওয়াই৪৪৯এইচ মিউটেশন সি.১.২ এর সিকোয়েন্সিংয়ে পাওয়া গেছে।

গবেষকরা বলেছেন, এসব মিউটেশন ভাইরাসের অন্যান্য অংশের পরিবর্তনের সাথে মিলিত হয়; যা পরবর্তীতে অ্যান্টিবডি এড়াতে সহায়তা করে। বেটা এবং ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার পর যারা ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তাদের শরীরের অ্যান্টিবডিকেও ফাঁকি দিতে পারে সি.১.২।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, গত ২৮ দিনে দক্ষিণ আফ্রিকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭৪৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৬৪ হাজার ৯৩১ জনে পৌঁছেছে এবং মারা গেছেন ৮১ হাজার ৫৯৫ জন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...