জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

গরমে যে খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলবেন

Share
Share

নিজের গরিমা নিয়ে হাজির গ্রীষ্ম। বাড়ছে তাপমাত্রা। এটা খুব একটা স্বস্তিকর নয়। প্রকৃতির এই আবহাওয়ার ওপর আপনার হাত না থাকলেও খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি পেতে পারেন স্বস্তি।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গরমকালে কিছু খাবার এড়িয়ে চলা উত্তম। আসুন, আমরা সেসব সম্পর্কে জেনে নিই—

অ্যালকোহল

অনেকে গরমকালে বরফ দিয়ে অ্যালকোহল পান করে স্বস্তির জন্য। কিন্তু মনে রাখা দরকার, শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি করে অ্যালকোহল। গরমকালে অ্যালকোহলের কারণে ডিহাইড্রেশন হতে পারে, কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। এর সঙ্গে নানা রোগ হতে পারে। তাই গরমকালে অ্যালকোহল পরিত্যাগ করা উচিত।

উষ্ণ পানীয়

বেশির ভাগ মানুষ দিন শুরু করে কফি বা চা দিয়ে। যদিও এই অভ্যাস আপনাকে স্বস্তি এনে দেয়, তবে গরমকালে নিয়মিত কপি ও চা পান শরীরের তাপমাত্রা বাড়ায় এবং ডিহাইড্রেশনের কারণ হতে পারে। এ সময় গ্রিন টি বা আইসড কফি খেতে পারেন।

তৈলাক্ত খাবার

অয়েলি ও জাঙ্ক ফুড, যেমন অতিরিক্ত ভাজা খাবার অস্বাস্থ্যকর বিবেচিত। এটি শুধু গ্রীষ্মকালেই নয়, সব ঋতুতে ক্ষতিকর। তৈলাক্ত খাবার গরমকালে খেলে তা শরীরের তাপমাত্রা বাড়াবে এবং ইমিউনিটি কমাবে।

গ্রিলড মিট (তন্দুরি)

অনেকে গ্রীষ্মকালে ছাদে বারবিকিউ নাইট উদযাপন করে। যা হোক, গ্রিলড মিট উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়। যেখানে বাইরের আবহাওয়া উষ্ণ, সেখানে এমন খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এটি শরীরের তাপমাত্রা বাড়াবে। এমনকি ক্যানসারের ঝুঁকিও বৃদ্ধি করে।

সসেস (প্রক্রিয়াজাত খাবার)

অধিকাংশ সস ও প্রক্রিয়াজাত খাবারে অতি মাত্রায় লবণ, প্রিজারভেটিভ ও কৃত্রিম ফ্লেভার যেমন মনোসোডিয়াম গ্লুটামেট থাকে। যদি এসব নিয়মিত খান, তবে আপনার শরীরের তাপমাত্রা বাড়বে। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতির কারণ হতে পারে।

আসন্ন দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। তাই খাদ্যাভ্যাসে বদল আনা জরুরি। ফল ও শাকসবজি শরীরকে শীতল করে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ...

পুরুষদেরও মেনোপজ হয়, কত বয়সে জানেন? লক্ষণ কী কী

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...

বাংলাদেশ ওরাল হাইজিন দিবস দাঁতের যত্নে যা জানবেন

‘বাংলাদেশ ওরাল হাইজিন ডে’ প্রতিবছরের ২০ নভেম্বর পালন করা হয়। ২০২১ সাল...