প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনা রোধে তিনটি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

Share

দেশে করোনাভাইরাস (কোভিড ১৯) ছড়িয়ে পড়া রোধে তিনটি স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেখানেই আমরা থাকি না কেন, টিকা দেওয়া হোক বা না হোক, তিনটি প্রটোকল আমাদের অনুসরণ করা উচিত। অবশ্যই ফেসমাস্ক পরতে হবে, সর্বাধিক সতর্কতা বজায় রাখা উচিত এবং জনসমাগমের স্থান যেমন বিনোদনমূলক স্থান বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিতির সংখ্যা সীমিত রাখতে হবে।’

প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, যারা এই জনসমাগমস্থলে যাবে তাদের স্বাস্থ্য প্রটোকল মেনে চলতে হবে।

বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘আমরা মনে করি না যে আমরা নিরাপদ জোনে আছি। হ্যা, আমরা যথেষ্ঠ ভালো অবস্থায় রয়েছি, তবে এটি আমাদের নিশ্চিত করে না যে আমরা নিরাপদ জোনে আছি।’

গত কয়েকদিন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে এই মুহূর্তে স্বাস্থ্যবিধি শিথিল করা যাবে না, কারণ গত গ্রীষ্মেই সর্বোচ্চ কোভিড ১৯ সংক্রমণ হয়েছে। ‘সুতরাং, এটি নিশ্চিত নয় যে কোভিড ১৯ সংক্রমণ আবার চূড়ায় পৌঁছবে না’—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ শীর্ষ অবস্থায় পৌঁছেছিল গ্রীষ্মে, যদিও আমরা সবাই আশঙ্কা করেছিলাম শীতকালে সংক্রমণ চূড়ায় উঠবে। আগামী এপ্রিল, মে ও জুন আমাদের চড়া গ্রীষ্ম এবং সে কারণেই আমাদের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, এই মাসগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে করোনাভাইরাস সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, কেউ ভ্যাকসিনের একটি সিঙ্গেল ডোজে পুরোপুরি সুরক্ষিত নয়, এ জন্য সবাইকে ফেসমাস্ক পরার পরামর্শ দিচ্ছি, এমনকি ভ্যাকসিন নেওয়ার পরেও।

ফেসমাস্ক পরার জন্য উৎসাহিত করার ব্যাপারে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এ জন্য বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন।

টিকাদানের সংখ্যা হ্রাস পাওয়া প্রসঙ্গে সচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর গণ টিকাদানের জন্য কাজ করছে। তিনি বলেন, করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণকে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কাজ চলছে।

করোনাভাইরাস সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকার এখন পর্যন্ত মানুষের জীবন ও জীবিকা অগ্রাধিকার দিয়ে কাজ করছে, প্রয়োজনে ভবিষ্যতেও তা করবে। তিনি বলেন, বৈঠকে পবিত্র রমজান মাসের প্রাক্কালে ভোজ্যতেল, চিনি, খেজুর, আদা, পেঁয়াজ, মসুর ডাল ও ছোলার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে জানিয়েছে যে, আসন্ন চাহিদার বিপরীতে দেশে এ সব পণ্যেও পর্যাপ্ত মজুত রয়েছে। অতএব এ সব পণ্যেরও অভাব হবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১, পাবলিক ডেবট অ্যাক্ট ২০২১, এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, ২০২১ এই চারটি বিলের খসড়া অনুমোদন দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

10 March 2021

করোনা রোধে তিনটি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV