জেনে রাখুন, সুস্থ থাকুনশরীরচর্চা

এই দুই উপাদানে দূর করুন খুশকি

Share
Share

শীতকালের স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হলো খুশকি। নারী পুরুষ যে কারোরই এ সমস্যা হতে পারে। আর তা নিয়ে বিব্রতকর সমস্যায়ও পড়তে হয়।

খুশকির কারণে বেড়ে যায় ব্রণ ও অ্যালার্জির সম্ভাবনাও। সেসঙ্গে চুল পড়া ও চুলকানির সমস্যা তো আছেই। খুশকি নিরাময়ে অনেকেই ভরসা রাখেন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পুর ওপর। তবে এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান।

রসুন

বহু উপকারিতা সমৃদ্ধ উপাদান রসুন। এটি স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি উপকারী চুলের জন্যও। রসুনে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সক্ষম। রসুন ব্লেন্ড করে এর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বকে লাগান। চাইলে এর সঙ্গে মেশাতে পারেন সামান্য মধু ও আদার রস। সপ্তাহে তিনদিন এই মিশ্রণ ব্যবহার করলে মুক্তি মিলবে খুশকি থেকে।

অ্যালোভেরা

চুলের যাবতীয় সমস্যা দূরীকরণে জাদুকরী ভূমিকা রাখে অ্যালোভেরা। এটি চুলের ঘনত্ব বাড়ায়, চুল পড়া বন্ধ করে, খুশকির সমস্যা দূর করে। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে এতে। খুশকি দূর করতে অ্যালোভেরার রস ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। এই তেল ব্যবহারে খুশকি দূর হবে চটজলদি।

তবে আর কী, চুলের যত্নে ব্যবহার করুন উপকারী এই দুই উপাদান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ...

পুরুষদেরও মেনোপজ হয়, কত বয়সে জানেন? লক্ষণ কী কী

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...

বাংলাদেশ ওরাল হাইজিন দিবস দাঁতের যত্নে যা জানবেন

‘বাংলাদেশ ওরাল হাইজিন ডে’ প্রতিবছরের ২০ নভেম্বর পালন করা হয়। ২০২১ সাল...