Home জেনে রাখুন, সুস্থ থাকুন স্তন ক্যান্সার থেকে বাচার উপায়
জেনে রাখুন, সুস্থ থাকুন

স্তন ক্যান্সার থেকে বাচার উপায়

Share
Share

ওয়াল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের সমীক্ষা অনুযায়ী, বছরে প্রায় বিশ হাজার ব্রিটিশ মহিলা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। জীবনযাপনের কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আট ভাগের এক ভাগ নারী ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি এড়িয়েছেন।

বিখ্যাত ব্রেস্ট ক্যান্সার সার্জন লিস্টার বার মন্তব্য করেছেন, ‘আসলে একক কোন কারণে এটি সংঘটিত হয় না।’ তিনি বলেন, ‘স্তন ক্যান্সার আপনার জিনের পরস্পরতা দ্বারা সংঘটিত হয়, পরিবেশ এবং জীবনযাপন এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ।’

এজন্য আপনি চাইলেই এ ঝুঁকি এড়াতে পারেন সহজেই। আসুন জেনে নেই স্তন ক্যান্সারের ঝুঁকি কিভাবে কমানো সম্ভব।

স্তনের ক্ষেত্রে সচেতনতা
স্তনে যদি কখনো অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান, যেমন আকৃতি ও জমিনে বিভিন্ন পরিবর্তন তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন।

ঘরের কাজে সময় দিন
বেশিরভাগ সময় দেখা যায় শহরের নারীরা আরাম আয়েশে দিন কাটায়। নিজেরা খুব কম কাজই করেন। কাজ করার জন্য বাসায় কাজের লোক রাখা হয়। স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে ঘরের কাজে সময় দিন। রিসার্চ থেকে দেখা যায়, কর্মহীন নারীর চেয়ে কর্মে নিযুক্ত নারী ঝুঁকি এড়িয়েছে প্রায় শতকরা তেরো শতাংশ।

স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন
বিভাগীয় প্রধান পাবলিক হেলথ ইন ব্রেকথ্রো ব্রেস্ট ক্যান্সার ও প্রখ্যাত ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ ইলুনয়েড হিউজেস বলেন, ‘অতিরিক্ত মেদ স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তাই এখনই সময় মেদ কমান।’

অ্যালকোহল থেকে দূরে থাকুন
বিভিন্ন অ্যালকোহল সেবন থেকে দূরে থাকুন। সরাসরি মদ বা ড্রিংস পান ঝুঁকি বাড়ায়।

অতিরিক্ত ঔষধ সেবন ঝুঁকি বাড়ায়
অতিরিক্ত ঔষধ সেবন থেকে দূরে থাকুন। অতিরিক্ত ঔষধ সেবনে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

কর্মজীবীদের শিফটিং খেয়াল রাখুন
একনাগাড়ে সপ্তাহে নাইট ডিউটি কিংবা অতিরিক্ত কাজের প্রেসার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই এ বিষয়ে কর্মজীবীদের খেয়াল রাখা উচিত।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...