খাদ্য ও পুষ্টিজেনে রাখুন, সুস্থ থাকুন

কমলালেবুর বীজের উপকারিতা?

Share
Share

যদিও ফলের বীজটিকে আমরা বড় অবহেলা করি। তাকে কোনও কাজেই লাগাই না। কমলার বীজের কিন্তু অ-নে-ক গুণ।

শীত আসছে ঘন হয়ে। কমলালেবুর (orange) মরশুমও। আর কিছুদিনের মধ্যেই বাজার দখল নেবে টকটকে কমলা রঙের ফলটি। কোনোটা মিষ্টি গুড়। কোনোটা টক-মিষ্টিতে জারানো। শীতের দুপুরে মিঠে-কড়া রোদে শরীর মেলে খোসা ছাড়িয়ে একটা একটা করে কোয়া মুখে ফেলার আমেজই আলাদা। শুধু ফল নয়, ফলের খোসাও রূপচর্চা, ভালোমন্দ খাবার বানাতে কাজে লাগে। যদিও ফলের বীজটিকে (orange seeds) আমরা বড় অবহেলা করি। তাকে কোনও কাজেই লাগাই না। কমলার বীজের কিন্তু অ-নে-ক গুণ। তাই এবছরের শীতে কমলালেবু খাওয়ার সময় বীজগুলো ফেলে দেবেন না। দেখুন না, কতভাবে কাজে লাগে এই বীজ?

অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ শরীরকে বিষমুক্ত করতে যথেষ্ট সাহায্য করে। তাই শীতের মরশুমে রোজের ডায়েটে একটা কমলালেবু থাকা উচিত। সর্দি-কাশি কমাতে। শীতের উপসর্গের সঙ্গে লড়তে।

স্বাদ বাড়ায়

শীত মানেই কমলালেবু। শীত মানেই কেক-পেস্ট্রি-পিঠের দিন। কেক তৈরিতে এই বীজের তেল অতি প্রয়োজনীয় উপকরণ। এর টক-মিষ্টি গন্ধ যেকোনও ডেজার্ট তৈরিতে কাজে লাগে।

এনার্জি বাড়ায়

স্বাদে তেতো। কিন্তু পালমিটিক, ওলেইক আর লিনোলেইক অ্যাসিড এতে থাকায় মিক্সিতে কমলালেবুর রসের সঙ্গে এই বীজ খেলে শীত কাবু আপনার কাছে।

কেশচর্চায়

এই বীজের তেল খুব ভালো কন্ডিশনার। ভিটামিন সি-র গুণে সমৃদ্ধ এই তেল স্ক্যাল্পে মাসাজ করলে রক্তসঞ্চালন ভালো হয়। এতে চুল হয় স্বাস্থ্যে ঝলমল। গোড়া হয় মজবুত। নতুন চুল গজাতেও সাহায্য করে।

পরিষ্কার রাখে

বীজের মধ্যে থাকা তেল খুব ভালো ক্লেনজার। মেশিনের গা থেকে তেলের ছোপ কমাতে, নাছোড় দাগ তুলতে এই তেল কাজে লাগে। এছাড়া, ঘরের দুর্গন্ধ কমাতেও সাহায্য করে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে’

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। স্বামীর সঙ্গে কথা বলেছি, সে জানিয়ে দিয়েছে...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার বলে...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...