জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

অনেক রোগ থেকে রক্ষা করে জিরা

Share
Share

গুণসম্পন্ন মশলার মধ্যে জিরা অন্যতম। এশিয়ার পাশাপাশি ইউরোপেও বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের রান্নাতেও জিরা দেওয়া হয়। তবে কয়েক হাজার বছর আগে প্রাচীন পারস্য, ব্যাবিলন এবং মিশরীয় সভ্যতায় জিরা খাওয়ার প্রচলন ছিল। শুধু রান্নাতেই নয়, এই জিরা অনেক রোগ থেকে দেয় সুরক্ষা। এজন্য আয়ুর্বেদিক চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয়ে আসছে বহুকাল থেকে।

জিরার দানা প্রাকৃতিকভাবে লোহার উৎস। এক চামচ জিরারগুঁড়ায় আছে ১.৪ মিলিগ্রাম লোহা বা আয়রন। আধুনিক গবেষণা বলছে, শরীরের ক্ষতিকারক ট্রাইগ্লিসারইড নিয়ন্ত্রিত থাকে জিরার প্রভাবে। বহুদিন ধরেই জিরা ব্যবহার হয়ে আসছে হজমের সহায়ক হিসেবে। জিরার প্রভাবে বাড়ে হজমে সহায়ক উৎসেচকের ক্ষরণ। ফলে হজমের প্রক্রিয়া দ্রুত হয়। তাছাড়া জিরার জন্য যকৃৎ বা লিভার থেকে পিত্ত বা বাইল ক্ষরণ বাড়ে। এই পিত্তও সাহায্য করে পরিপাক ক্রিয়ায়।

সরাসরি জিরা সেবনের পাশাপাশি জিরা ভেজানো পানির উপযোগিতার কথাও বলা হয়েছে আয়ুর্বেদে। রাতে এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন অর্ধেক চামচ জিরা। সকালে উঠে খালি পেটে পান করুন। অনেকে গোটা জিরা ফুটিয়েও মিশ্রণ বানান। তারপর ওই উষ্ণ পানি পান করুন। জিরা মিশ্রিত পানি পান করার গুণাগুণ অনেক।

আসুন দেখে নেই এই মিশ্রণ পান করার ভাল দিক কী কী…

হজম প্রক্রিয়া এবং পাকস্থলীর স্বাস্থ্যের জন্য সহায়ক

বাড়তি মেদ ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে।

অন্তঃসত্ত্বা অবস্থায় হজমের সমস্যা কমাতে সাহায্য করে। মাতৃদুগ্ধের পরিমাণ বাড়ায় এই জিরা পানি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ডায়াবেটিক রোগীদের জন্যও উপকারী।

নিয়্ন্ত্রণে রাখে উচ্চরক্তচাপ।

ভাল রাখে লিভারের স্বাস্থ্য।

রক্তাল্পতা দূর করে কর্মক্ষমতা বাড়ায়।

চুলের উজ্জ্বলতা বজায় রাখে।

বয়সের ছাপ পড়তে দেয় না এবং ব্রণ দূর করে ত্বকের চাকচিক্য ধরে রাখে জিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা...

সংসদে বিএনপির ১০ ও জামায়াতের ৪ চিকিৎসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৩ জন চিকিৎসক লড়েছিলেন। তাদের মধ্যে ১০ জন বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Related Articles

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...