Connect with us

জেনে রাখুন, সুস্থ থাকুন

ডিম সিদ্ধ করার কতক্ষণ পর্যন্ত খাওয়া যায়?

Published

on

সিদ্ধ ডিম শরীরে প্রচুর শক্তি জোগায়। তাই অনেকে সিদ্ধ ডিম খেয়ে থাকেন। তবে ডিম সিদ্ধ কতক্ষণ পর্যন্ত খাওয়া যায় তা হয়তো অনেকে জানেন না। সকালের নাস্তায় অনেকেই সিদ্ধ ডিম অত্যাবশক মনে করেন। আবার অনেকে বাচ্চার টিফিনে সিদ্ধ ডিম দিয়ে থাকেন।

তবে আপনি জানেন কী? ডিম সিদ্ধ হওয়ার কতক্ষণ পর্যন্ত খাওয়া যেতে পারে। অনেকেই সিদ্ধ ডিম অনেকক্ষণ পর খান।

পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে ‘ইনক্রিডিবল এগ’য়ের তথ্য অনুযায়ী, সঠিকভাবে সংরক্ষণ করা হলে ফ্রিজে সিদ্ধ ডিম সপ্তাহখানেক ভালো থাকে। এরপরই তা খারাপ হতে শুরু করে।

তবে ডিমের খোসা ছাড়ানো হলে সেটা টাটকাই খাওয়া উচিত। অর্থাৎ যেদিন ডিম সিদ্ধ করা হবে সেদিনই খেতে হবে।

বিশেষজ্ঞদের মতে, সব ধরনের ডিম ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত। সেই সঙ্গে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম কোনোভাবেই ফ্রিজারে সংরক্ষণ করা ঠিক নয়। ফ্রিজে সংরক্ষণ করা ছাড়া সাধারণ তাপমাত্রায় ডিম সিদ্ধ করার পর দু’ঘণ্টা পর্যন্ত ভালো থাকে। অর্থাৎ তার পরে সেটা আর না খাওয়াই ভালো।

Advertisement

আমেরিকার ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’য়ের তথ্যানুসারে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এরকম খাবারের মধ্যে ডিম সিদ্ধ অন্যতম। সাধারণত সিদ্ধ করার দুই ঘণ্টার মধ্যে ডিম খেয়ে ফেলা উচিত। এরপরে হয় ফেলে দিতে হবে নয়তো ফ্রিজারে সংরক্ষণ করতে হবে। তবে অবশ্যই সেটা খোসা না ছাড়ানো অবস্থায় হতে হবে।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement