জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

পানি ছাড়া ওষুধ খেলেই ক্ষতি!

Share
Share

ওষুধ খাওয়ার সময় হাতের কাছে পানি না পেয়ে সরাসরি গিলে খাওয়া আপাতদৃষ্টিতে সাধারণ ঘটনা মনে হলেও, এর সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো জানলে আর সাধারণ মনে হবে না। স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পানি ছাড়া ওষুধ খাওয়া ক্ষতিকর দিকগুলো এখানে দেওয়া হল।

খাদ্যনালির ক্ষতি: পানি ছাড়া ওষুধ খেলে ‘ইসোফাগাস’ অর্থাৎ খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়। কারণ খাদ্যনালির ভেতর দিয়ে যাওয়ার সময় ওষুধের আঘাতে নালিতে সামান্য কাটাছেঁড়া হতে পারে।

বড়ি আটকে যাওয়া: খাদ্যনালিতে ওষুধ আটকে যাওয়া থেকে গলায় অস্বস্তি ও প্রদাহ সৃষ্টি হতে পারে। ফলে বুক জ্বালাপোড়া, বুকে ব্যথা এমকি রক্তপাতও হতে পারে। ক্ষতির তীব্রতা নির্ভর করবে ওষুধের আকার আকৃতির উপর।

ব্যথা বোধের স্নায়ু: খাদ্যনালিতে কোনো ব্যথা বোধের স্নায়ু নেই, ফলে তৎক্ষনাত কোনো ব্যথা টের পাওয়া যায় না। এই কারণে ওষুধ খাদ্যনালিতে আটকে গেলেও সহজে টের পাওয়া যায় না। খাদ্যনালি অত্যন্ত স্পর্শকাতর কোষকলা দিয়ে তৈরি, তাই এখানে ওষুধ আটকে গেলে মারাত্বক ক্ষতি হতে পারে। যেমন- প্রচণ্ড পানিশুন্যতা ‍কিংবা যন্ত্রণাদায়ক রক্তপাত।

আলসার:
নিয়মিত পানি ছাড়া ওষুধ সেবন করলে খাদ্যনালিতে আলসার বা ঘা হওয়ার সম্ভাবনা প্রবল। ‘টার্কিশ জার্নাল অফ গ্যাস্ট্রোএনটেরোলজি’র এক গবেষণা অনুযায়ী- সব ধরনের ওষুধই খাদ্যনালিতে আলসার সৃষ্টি করতে পারে। এমনকি সামান্য ভিটামিন সি ট্যাবলেটও, যা সহজেই চুষে খাওয়া যায়।

করণীয়
এক থেকে দুই গ্লাস পানির সঙ্গে ওষুধ সেবন করা নিরাপদ উপায়। আর পানি যদি নাই পাওয়া যায় তবে ওষুধটি লালার সঙ্গে মিশিয়ে তারপর গিলতে হবে। আর ওষুধ সেবন করতে হবে দাড়িয়ে কিংবা বসে, শুয়ে কখনই ওষুধ খাওয়া উচিত নয়।

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...