Home টিপস & ট্রিকস চেহারা সুন্দর ও তরতাজা করতে যা করবেন, যা করবেন না
টিপস & ট্রিকসনির্বাচিতযৌন স্বাস্থ্য

চেহারা সুন্দর ও তরতাজা করতে যা করবেন, যা করবেন না

Share
Share

তরতাজা এবং সুন্দর থাকতে কে না চয়? তার জন্য বিশেষ কোন পরিশ্রমের দরকার নেই। জীবনধারায় সাধারণ কয়েকটি পরিবর্তন আনলেই শরীর থাকবে সুস্থ সেই সাথে চেহারায় আসবে সুন্দর ভাব।

খাবারে নজর: কী খাচ্ছেন, সেটা নিয়ে সচেতন হতে হবে। রেড মিট, অতিরিক্ত চর্বি— প্রতি দিনের খাবার থেকে এ সব একেবারে বাদ দিতে হবে।

এর পরিবর্তে ফাইবার আছে এমন খাবার খেতে হবে। ফাইবার এবং ক্যালসিয়াম বেশি পরিমাণে খেলে চেহারায় তরতাজা ভাব চলে আসে।

রোদ থেকে মুক্তি: রোদের অতিবেগুনি রশ্মি ত্বকের খুব ক্ষতি করে। ত্বকের কোষ নষ্ট করে দেয়। এই ক্ষয় চেহারা থেকে তরতাজা ভাব মুছে দেয়। তাই রোদ থেকে ত্বককে বাঁচানো দরকার। এ জন্য সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে নিয়মিত ময়শ্চারাইজার লাগিয়ে ত্বকের আর্দ্রতাও ধরে রাখা উচিত।

পর্যাপ্ত ঘুম: ঘুমের কারণে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ ঠিক করে কাজ করার শক্তি পায়। । তা ছাড়া ভাল ঘুম হলে মন মেজাজও ভাল হয়। ফলে চেহারায় তরতাজা ভাব আসে।

শরীরচর্চা: নিয়মিত শরীরচর্চা করলে রক্তসঞ্চালন ভাল হয়। এ ফলে ত্বক উজ্জ্বল হয়। চেহারায় তরতাজা ভাব আসে। একই সঙ্গে উন্নতি হয় পেশিরও। সব মিলিয়ে শরীরচর্চা চেহারায় বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।

পর্যাপ্ত পানি : শরীরের যতটা প্রয়োজন, ততটা পানি তাকে দিতেই হবে। প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানি পান করা দরকার। এতে শরীরে জমা দূষিত পদার্থগুলো বেরিয়ে যাবে। শরীর জীবাণুমুক্ত হবে এবং চেহারায় জেল্লা আসবে।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের...

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...