নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আমরা ডা. মঈনের পরিবারের পাশে আছি: স্বাস্থ্যমন্ত্রী

Share

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা তার পরিবারের পাশে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জ্ঞাপন করেছেন এবং চিকিৎসকের পরিবারের পাশে থাকার কথা বলেছেন। ডা. মঈনের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাদের সবার জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সকালে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে যাই। সেখানে কিছুক্ষণ অবস্থান করি এবং ডা. মঈনের স্ত্রীর সঙ্গে কথা বলি। আমি আমাদের সবার পক্ষ থেকে তাকে সমবেদনা জানাই। ডা. মঈন দুই সন্তান রেখে গেছেন। প্রধানমন্ত্রীকে আমরা বিষয়টি জানানোর পর তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং একই সঙ্গে আশ্বস্ত করেন যে, মরহুমের পরিবারের সব দায় দায়িত্ব সরকার নেবে।

প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার যেন দ্রুত সেটা পায়, সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এও বলেছেন, বাংলাদেশ সরকার সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর পাশে আছে। তাদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে। এই বিষয়ে আরও সুরক্ষা ব্যবস্থা যা দরকার সরকার তা গ্রহণ করবে।

এদিকে করোনা বিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জন। নতুন শনাক্ত হয়েছেন ২১৯ জন। মোট শনাক্ত এক হাজার ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে টেস্ট হয়েছে এক হাজার ৭৪০টি নমুনা। এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

15 April 2020

আমরা ডা. মঈনের পরিবারের পাশে আছি: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV