Home নির্বাচিত ২০ মাইল দূর থেকে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার
নির্বাচিত

২০ মাইল দূর থেকে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার

Share
Share

চিকিৎসাবিজ্ঞানে রোবট ব্যবহারের ইতিহাস নতুনই বলতে হবে। ২০১৭ সালে রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচারের সংবাদ মেলে। এবার হৃদ্‌রোগের মতো সমস্যায় অস্ত্রোপচার করল রোবট। আর সেটিও প্রায় ২০ মাইল দূর থেকে সফলভাবে পরিচালনা করেছেন একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।

গত বুধবার পার্শ্ববর্তী দেশ ভারতের আহমেদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করে কোরপাথ জিআরএক্স রোবট নামের একটি রোবট চিকিৎসক। আর প্রায় ৩২ কিলোমিটার দূরের গান্ধীনগরের অক্ষরধাম মন্দির থেকে কম্পিউটারের সাহায্যে রোবটটি পরিচালনা করেন দেশটির গুজরাটের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ তেজাস প্যাটেল।

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে দূর থেকে রোবটের মাধ্যমে হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করার এটাই প্রথম সফল ঘটনা। চিকিৎসকদের জার্নাল ইক্লিনিক্যালমেডিসিন-এ পুরো প্রক্রিয়ার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ডা. প্যাটেল।

ধমনির প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ নিয়ে অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন একজন মধ্যবয়স্ক নারী। রোগীর রক্ত চলাচল বন্ধের উপক্রম হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেযন চিকিৎসকেরা। আর হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ তেজাস প্যাটেল অস্ত্রোপচার পরিচালনার দায়িত্বে ছিলেন। তখনই দীর্ঘদিন ধরে তাঁর গবেষণাধীন কোরপাথ জিআরএক্স রোবটটি ব্যবহারের সিদ্ধান্ত নেন। রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান কোরিনডাস।

এ সফলতার কথা জানিয়ে প্যাটেল বলেন, প্রত্যন্ত গ্রাম থেকে রোগীকে না সরিয়ে সফলভাবে অস্ত্রোপচার করা সম্ভব এই টেলিরোবটিকসের মাধ্যমে। এর ফলে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের...

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...