নির্বাচিত

জরায়ু মুখের ক্যানসার কী? জরায়ু মুখের ক্যানসার বুঝার উপায় ও প্রতিরোধে করণীয়

Share
Share

মহিলাদের নিচ পেটে সন্তান ধারণের অঙ্গের নাম জরায়ু। জরায়ুর নিম্নভাগের অংশকে জরায়ুর মুখ বলে। জরায়ুর মুখে অনেক সময় ক্যান্সার হয়। স্তন ক্যান্সারের পর জরায়ুর মুখের ক্যান্সারই মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। জরায়ুর মুখের ক্যান্সারে অনেক মহিলার মৃত্যু হয়। জরায়ু মুখের ক্যানসার বিস্তারিত আলোচনা করেছেন-
ডা. তাহমিনা
সহযোগী অধ্যাপক
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ঢাকা

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন-
ডা. আফরোজা শারমিন
কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন
ব্রাক আরবান হেলথ সেন্টার

আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সি সাম্প্রতিক এক জরীপে বলছে, বাংলাদেশে বছরে বেশ সাড়ে ছয় হাজারের বেশি নারী জরায়ু মুখের ক্যান্সারে মারা যাচ্ছে।

রায়ুর মুখের ক্যান্সার cervix তথা জরায়ু মুখের কোষ থেকেই শুরু হয়। জরায়ু মুখের স্কোয়ামাস সেল থেকেই বেশি হয়ে থাকে। এছাড়া adenocarcinoma ও হতে পারে। cervix হচ্ছে জরায়ু (uterus) এর নিচে সংযুক্ত অংশ এবং যোনির উপরের অংশ। স্তনের ক্যান্সার নিয়ে মানুষের আলোচনার শেষ নেই অথচ জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে জানাও অত্যন্ত জরুরী। আপনি কি জানেন, বিশ্বে নারীদের কমন ক্যান্সারের মধ্যে এটি দ্বিতীয় এবং ক্যান্সার জনিত মৃত্যুতে এটি পঞ্চম। বিশ্বে প্রতি দুই মিনিটে এক জন নারী এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। অথচ এর প্রতিরোধ করা সম্ভব একটু সচেতন হলেই।

প্রথমেই জেনে নিন এর কারণ। হিউম্যান পেপিলমা ভাইরাসের কারণে ৯০% ক্ষেত্রে মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হয়। তাই এটিই প্রধান কারণ। এই ভাইরাসের মধ্যে হাই রিস্ক কিছু স্ট্রেইন আছে যার প্রতিরোধক ভ্যাক্সিন আছে। বাকিগুলোর জন্যে ভ্যাক্সিন নেই। তাই রেগুলার চেক আপে থাকা উচিত, বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের। কিছু রিস্ক ফ্যাক্টরও এড়িয়ে চলতে হবে।

জরায়ু মুখের ক্যান্সার হওয়ার রিস্ক ফ্যাক্টরগুলো কী?
১) অল্প বয়সে বিয়ে করা

২) অল্প বয়সে বাচ্চা নেয়া

৩) কোন ব্যক্তির পূর্বের স্ত্রীর এই রোগ হয়ে থাকলে, তার সাথে যৌন মিলন করা

৪) একাধিক ব্যক্তির সাথে যৌন মিলন করা

৫) ঘন ঘন বা অধিক বাচ্চা নেয়া

জরায়ু মুখের ক্যান্সার এর একটি কারণ খাবার বড়ি ব্যবহার – shajgoj.com

৬) খাবার বড়ি ব্যবহার করা

৭) ইনফেকশন – এইচ.আই.ভি. , হিউম্যান পেপিলমা , ক্লামাইডিয়া ভাইরাসে ইনফেকশন

এই ফ্যাক্টর বা কারণগুলো একজন নারীর শরীরে ক্যান্সার দানা বাধায় সহায়ক। সঠিকভাবে এই ব্যাপারগুলো এড়িয়ে গেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যাবে। নিম্নবিত্তদের মধ্যে শিক্ষার অভাব থাকে। কিন্তু যারা মোটামুটি পড়াশোনা করেছেন এবং স্বাস্থ্য সচেতন তাদেরকে এসব ব্যাপারে সচেতন হতে হবে এবং আশেপাশের ব্যক্তি এমনকি কাজের মেয়েদেরও সচেতন করতে হবে। একটি জীবন জীবনই এবং তা অনেক মূল্যবান।

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...