করোনায় নারীর মৃত্যু তুলনামূলক বাড়ছে

Share

সংক্রমণের শুরু থেকে দেশে করোনায় পুরুষের চেয়ে নারীদের মৃত্যু কম। এখনো সে ধারা অব্যাহত আছে। তবে ক্রমেই নারীর মৃত্যু তুলনামূলক বেড়ে চলেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর দেশে মোট ১৭৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে, এর মধ্যে ৮৪ জনই নারী।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের খবর জানানো হয়। গত মার্চে এসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দেয়। ওই সময় থেকে মূলত নারীদের মধ্যে সংক্রমণ ও মৃত্যু আগের তুলনায় বাড়তে শুরু করে। আর গত জুন থেকে করোনার ডেলটা ধরন (ভারতে উৎপত্তি) ছড়িয়ে পড়লে সংক্রমণ ও মৃত্যু ভয়াবহ আকার ধারণ করে। এ সময় এসে নারী মৃত্যু আরও বেড়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১ মার্চ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর ২৪ দশমিক ৩৯ শতাংশ ছিলেন নারী। আর গতকালের হিসাবে দেখা যাচ্ছে, এখন মারা যাওয়া ব্যক্তিদের ৩৪ দশমিক ১৪ শতাংশ নারী।

চলতি মাসে গতকাল পর্যন্ত মোট ৩ হাজার ৪০০ জনের মৃত্যু হয় করোনায় সংক্রমিত হয়ে। এর মধ্যে নারী ছিলেন ১ হাজার ৫৪২ জন। অর্থাৎ চলতি মাসের ১৬ দিনে মারা যাওয়া ব্যক্তিদের ৪৫ দশমিক ৩৫ শতাংশই ছিলেন নারী।

দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণ শুরুর পর থেকে মৃত্যুর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যে পরিবর্তন দেখা দেয়। শুরু থেকে ষাটোর্ধ্ব মানুষের মৃত্যু বেশি ছিল। এখনো বেশি মৃত্যু হচ্ছে ষাটোর্ধ্বদের। তবে জুন থেকে অপেক্ষাকৃত কম বয়সীদের মৃত্যু বাড়তে দেখা যাচ্ছে। একইভাবে নারীর মৃত্যুও এ সময়ে এসে আগের চেয়ে বেড়ে যায়। তবে এই পরিবর্তনের সঙ্গে করোনার ডেলটা ধরনের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে সরকারি পর্যায়ে কোনো গবেষণা নেই। যদিও জনস্বাস্থ্যবিদদের অনেকে মনে করেন, ডেলটা ধরনের কারণে এসব পরিবর্তন এসেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, নারীর মৃত্যু বেড়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে কি না, তা বলার জন্য গবেষণার প্রয়োজন। তবে ধারণা করা যায়, ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় নারীর মৃত্যু বেড়েছে। কারণ, করোনাভাইরাসের এই ধরন ব্যাপকভাবে ছড়িয়েছে। আগে দেখা যেত পরিবারের একজন আক্রান্ত হলেও অন্যরা হয়তো আক্রান্ত হতেন না। কিন্তু এবার বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের সবাইকে একসঙ্গে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। নারীরা আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। রোগী বাড়লে আনুপাতিক হারে মৃত্যুও বাড়ে।

রোগী শনাক্তের হার সামান্য বেড়েছে

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯৫৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২১ দশমিক শূন্য ৮ শতাংশ।

আগের দিনের তুলনায় গতকাল রোগী শনাক্তের হার সামান্য বেড়েছে। আগের দিন রোগী শনাক্তের হার ছিল ২০ দশমিক ২৫ শতাংশ। দুই সপ্তাহ পর পরীক্ষার বিপরীতে শনাক্তের হারের টানা নিম্নমুখী প্রবণতায় গতকাল ছেদ পড়ল। চলতি মাসের শুরু থেকে দেশে করোনার সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনই ক্রমে শনাক্তের হার কমছিল।

গতকাল পর্যন্ত দেশে মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন। আর মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩৪৯ জনের।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

17 August 2021

করোনায় নারীর মৃত্যু তুলনামূলক বাড়ছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV