বিবিধ

বাংলাদেশ সরকার ১৫ কোটি জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিনবে

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  দেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য ১১৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১৫ কোটি স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীন এসব বড়ি কেনা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম। তিনি সাংবাদিকদের বলেন, মেসার্স ফেইম কেয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। এ ছাড়া ৬৫ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য ৬০ হাজার বাক্স ডিডিএস কিটস কেনা হবে বলে জানান অতিরিক্ত সচিব। একইসঙ্গে এ কর্মসসূচির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে নেদারল্যান্ডস থেকে সাড়ে ৩ লাখ সিঙ্গল রড ইমপ্ল্যান্ট কেনা হবে। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের ২৭টি অংশীদারিত্ব চুক্তির ‘কন্ট্রাক্ট ভেরিয়েশন’ প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), কেএফডবিস্নউ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘নগরাঞ্চল উন্নয়ন প্রকল্পে’র ব্যবস্থাপনা, নকশা ও তদারকি কাজের পরামর্শক হিসেবে হিফাব এন্টারপ্রাইজ জেভি’র নিয়োগ প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৬৯ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ১১ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে একই প্রকল্পের পৌরসভার সক্ষমতা উন্নয়ন কাজের পরামর্শক নিয়োগ পেয়েছে ব্রিজব্যান সিটি এন্টারপ্রাইজ।

এডিবি, কেএফডবিস্নউ, জেএফপিআর ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় ‘টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নকশা ও তদারকি কাজের পরামর্শক নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ২৫ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে এ কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে নেদারল্যান্ডসের ইউরো কনসালটেন্ট মট ম্যাগডোনাল্ড লিমিটেড। একই প্রকল্পের প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও তদারকি কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে হিফাব এন্টারপ্রাইজ জেভি। এক্ষেত্রে খরচ হবে ১৪ কোটি ১৫ লাখ টাকা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া, অনীহা বা তা প্রত্যাখ্যান করার প্রবণতা। এটি বিশেষ করে ২ থেকে...

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম বার্তা? রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের (আইডিএইচ) বর্তমান চিত্র বলছে এক...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

20 June 2012

বাংলাদেশ সরকার ১৫ কোটি জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিনবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV