বিবিধ

ঢাকা মেডিক্যালে শিশু কিনতে এসে দুই নারী আটক

Share
Share

॥ ই-হেলথ২৪ প্রতিবেদক ॥  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত রবিবার সকালে শিশু কিনতে এসে দুই নারী পুলিশের হাতে আটক হয়েছে। তারা হলো হাজেরা বেগম (৩২) ও সুলতানা খাতুন (৪০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে হাজেরা ও সুলতানা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডে গিয়ে সেখানে কর্তব্যরত নার্স মনোয়ারা বেগম ও বিলকিশ বেগমকে টাকার বিনিময়ে বাচ্চা পাওয়া যাবে কি না বা গরিব কেউ বাচ্চা দিবে কি না এমন খোঁজখবর করে।

ওই দুই নার্স কৌশলে মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হককে খবর দেন। এসআই মোজাম্মেল ফোর্সসহ ২০৭ নম্বর ওয়ার্ডে যান এবং পরে শাহবাগ থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান জানান, এর আগে বাচ্চা চুরির ঘটনা সম্পর্কে অনেকেই অবগত রয়েছে। এ ঘটনায় ২০৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার ফুল মিয়াকে বাদী করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আটককৃত সুলতানা খাতুন জানায়, তার মেয়ে রোকসানার ১১ বছর ধরে বিয়ে হয়েছে। রোকসানার কোনো সন্তান না হওয়ার কারণে তার সংসার ভাঙার অবস্থা। প্রতিবেশী ও লোকমাধ্যমে শুনেছে, টাকার বিনিময়ে বা গরিব মানুষ যারা সন্তানের ব্যয়ভার বহন করতে পারে না, তারা সন্তান বিক্রি করে দেয়। এ কারণেই তারা এই হাসপাতালে এসেছেন। সে আরো জানায়, তার স্বামীর নাম আলমগীর এবং হাজেরার স্বামীর নাম স্বপন গাজী। তারা একে অপরের প্রতিবেশী। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ার গোলাকান্দাইল।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দুই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃতই তারা যদি অপরাধী হয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

Intel CEO calls TSMC company, says the company is still waiting for CHIPS Act money

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

Ford to lower managers’ bonuses if company performance fails to improve, sources say

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

I used headset that made me feel like I’m living in the future

There is evidence that the food industry designs ultra-processed foods to be...