বিবিধমানসিক স্বাস্থ্য

শিশুদের যেসব মানসিক রোগ বা সমস্যা হয়, শিশুর মানসিক সমস্যায় কি করবেন

Share
Share

বড়দের যেমন বিভিন্ন মানসিক সমস্যা হয়, তেমনি শিশুদেরও মানসিক সমস্যা হয়। এ বিষয়ে স্বাস্থ্য টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কথা বলেছেন-
ডা. ফাতেমা মারিয়া খান
সহকারী অধ্যাপক, মনোরোগ বিশেষজ্ঞ
উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ

প্রশ্ন : শিশুদের কী কী ধরনের মানসিক সমস্যা হতে পারে?
উত্তর : শিশুদের মানসিক সমস্যা হতে পারে না—এমন একটি ধারণা প্রচলিত আছে। অনেকে ভাবেন, শিশুদের আবার মানসিক সমস্যা কী? বড়দের যেমন বিভিন্ন মানসিক সমস্যা রয়েছে, তেমনি শিশুদেরও বিভিন্ন মানসিক সমস্যা রয়েছে। যেটা এখন বেশি প্রচলিত সেটি হলো আচরণগত সমস্যা। এর পাশাপাশি আরো রয়েছে এডিএইচডি। এরপর রয়েছে কনডাক্ট ডিজঅর্ডার। অনেকে মিথ্যা বলে, না বলে অন্যের জিনিস নিয়ে যায়, ধ্বংস করে বা ভেঙেচুরে ফেলে, সামাজিক নিয়মগুলো মানে না, স্কুল পালায়। এই বিষয়গুলো থাকে।

এরপর রয়েছে ওডিডি। অপজিশনাল ডেফিয়েন ডিজঅর্ডার। মানে হলো তর্ক করা। বড়দের একদমই মানবে না। তার যেটা মনে হয়, সেটা করবে। তার নিজের কথার পেছনে অনেক যুক্তি দাঁড় করবে।

প্রশ্ন : অনেক সময় দেখা যায় বাচ্চা তর্ক করছে। আমরা রেগে যাই। ভাবি, কেন তর্ক করবে, কেন বেয়াদবি করবে। এ ধরনের তর্কের বিষয়গুলোও কি ডিজঅর্ডারের মধ্যে পড়বে?

উত্তর : ক্লিনিক্যালই রোগ নির্ণয় করতে গেলে কতগুলো বৈশিষ্ট্য মেনে চলতে হবে। সেগুলোর মধ্যে পড়লে হবে। তর্ক করা কিংবা একটু বেশি দুষ্টুমি, এগুলো কিন্তু সব বাচ্চার মধ্যেই থাকবে। এর মানে এই নয়, যেকোনো বাচ্চার মধ্যে একটু চঞ্চলতা দেখলেই বলব হাইপার অ্যাকটিভ। একদিন না বলে কিছু নিয়েছে তো কনডাক্ট ডিজঅর্ডার। সেটি নয়। কিছু লক্ষণ রয়েছে, সেগুলো দেখে সাইকিয়াট্রিক বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা রোগ নির্ণয় করেন। সেই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে আমরা বলতে পারব যে সে কোনো সমস্যায় রয়েছে কি না। সেটি অবশ্যই খুব বেশি হবে। যে একবার-দুবার মিথ্যা বলেছে বা একবার-দুবার তর্ক করেছে, সেটি রোগ নয়। ওডিডি মানে হলো প্রতিটি বিষয়ে সে তর্ক করবে। বড়দের কোনো কথা সে শুনবে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,...

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

ইউএস-বাংলা মেডিকেল কলেজে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ইউএস-বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির...

ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত : ফারুকী

পিলখানা ট্র্যাজেডি নিয়ে নির্মিত ডকুমেন্টারি দেখে বিস্ময় প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

Intel CEO calls TSMC company, says the company is still waiting for CHIPS Act money

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

১৩ আগস্ট ২০২১

শিশুদের যেসব মানসিক রোগ বা সমস্যা হয়, শিশুর মানসিক সমস্যায় কি করবেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV