Home নির্বাচিত টিকা নেয়া লোকজনকেই কেবল ওমরাহ পালনের সুযোগ পাবে
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

টিকা নেয়া লোকজনকেই কেবল ওমরাহ পালনের সুযোগ পাবে

Share
Share

পবিত্র রমজান মাস থেকে কোভিড -১৯ এর টিকা নেয়া লোকজনকেই কেবল মক্কায় বছরব্যাপী ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে।
সোমবার সৌদি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। যারা টিকার দুটি ডোজই গ্রহণ করেছে, অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছে এবং যারা সংক্রমণ থেকে সেরে উঠেছে।
এসব লোকই কেবল ওমরাহ পালন এবং পবিত্র মক্কার গ্রান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবে।

মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, এই নিয়ম রমজান মাসের শুরুতেই চালু হবে। তবে কতোদিন চলবে তা স্পষ্ট নয়। সৌদি বাদশাহ সালমান গত মাসে হজ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এর পরই নতুন এ ঘোষণা এলো।

করোনা মহামারির কারণে আধুনিক ইতিহাসে সৌদি আরব প্রথমবারের মতো গত বছর সীমিত পরিসরে হজ্জের আয়োজন করে। দেশটিতে বসবাসরত ১০ হাজার মুসলিমকে হজ্জে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়। অথচ ২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলমান হজ্জ সম্পাদন করেছিল।

তবে চলতি বছর ঠিক কি পরিমাণ লোককে হজ্জের অনুমতি দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সৌদি আরবে তিন লাখ ৯৩ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৭শ জন।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...