নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউয়ে নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) উপাচার্য হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক মহাসচিব, বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) এবং বর্তমানে কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে নিয়োগ করেছেন।

আজ সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুসারে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর।

দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ বলেন, প্রজ্ঞাপন পেয়ে আজ থেকে কাজ শুরু করেছি। আমি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে আমি এখানে কাজ করছি। মেডিক্যাল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেওয়ার চেষ্টার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের বাইরে যাতে রোগী না যায় এবং এখানকার ছাত্ররা যেন সর্বোচ্চ শিক্ষা পায় এ ব্যাপারে ভূমিকা নেবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

সংক্ষেপে অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ
অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ ১৯৫৬ সালের ৭ অক্টোবর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ শামসুদ্দিন আহমেদ, মাতা হোসনে আরা বেগম। ব্যক্তিজীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক। বড় ছেলে ডা. তাজবীর আহমেদ (চক্ষু বিশেষজ্ঞ ও পিএইচডি অধ্যয়নরত, টোকিও জাপান), মেজো ছেলে ডা. তানভীর আহমেদ (এম. ও ঢাকা শিশু হাসপাতাল), ছোট ছেলে তাহমিদ আহমেদ সাদাত (প্রকৌশল ছাত্র), সহধর্মিনী ডা. নাফিজা আহমেদ, অধ্যাপক, ডার্মাটোলজি (অবসরপ্রাপ্ত), সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ।

বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক মহাসচিব,নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএসএমএমইউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ এর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাটে।

চোখের রোগসমূহের চিকিৎসা, প্রতিরোধসহ কমিউনিটি অফথালমোলজিতে অসামান্য অবদান রাখায় বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নেপালের রাজধানী কাঠমু-ে সার্ক একাডেমি অফ অফথালমোলজির ১৪তম সম্মেলনে পিভিপি পুরস্কার লাভ করেন। তিনি চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮২ সালে বিশেষ বিসিএস এর মাধ্যমে সরকারী চাকুরীতে যোগদানের পর সহকারী সার্জন, মেডিক্যাল অফিসার, রেজিস্ট্রার, রেসিডেন্ট সার্জন, ১৯৯১ সাল থেকে সহকারী অধ্যাপক (চক্ষু) হিসাবে ১৯৯৮ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ২৪ শে মার্চ তিনি সহকারী অধ্যাপক (চক্ষু) হিসাবে তৎকালীন আই পি জি এম আর এ যোগদান করেন। পরবর্তীতে ৩০শে এপ্রিল ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে সহকারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৯ সালে তিনি অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান (২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত) এবং বর্তমানে কমিউনিটি অফথালমোলজী বিভাগের চেয়ারম্যান হিসাবে কর্মরত রয়েছেন। ০৪/০৭/২০১৯ ইং তারিখে তিনি প্রথম গ্রেড প্রাপ্ত হন। প্রায় ১০০ টি’র মত বি এম ডি সি স্বীকৃত জাতীয় ও আর্ন্তজাতিক প্রকাশনা রয়েছে ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত। বাংলায় চক্ষু বিষয়ক ৩টি ও ইংরেজীতে ২টি বই রয়েছে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০১৫ থেকে ২০১৮ ইং সাল পর্যন্ত প্রো-ভিসি (প্রশাসন),সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল ১৯৭৮-১৯৭৯, সদস্য কার্যকরী পরিষদ বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল ও সাবেক মহাসচিব বিএমএ ২০০৯-২০১২, তিনি এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে ছিলেন। তিনি প্রথম ভিসি অধ্যাপক এম, এ কাদেরীর সময় প্রথমে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) হিসাবে এ দায়িত্ব পালন করেন। পরে তিনি পরিচালক হাসপাতাল হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি পাবলিক হেলথ ফ্যাকাল্টির ডীনের দায়িত্ব ও পালন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলেন।

তিনি প্রতিষ্ঠাতা সভাপতি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। তিনি অফথালমোলজীক্যাল সোসাইট অব বাংলাদেশ এর পরপর তিনবার নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্বপালনরত। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে বড় দুই ভাই মুক্তিযোদ্ধার সাথে তিনিও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৮৮ থেকে ১৯৯১ সালে দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় বিএমএ, ১৯৯২ থেকে ১৯৯৫ সালে সাংগঠনিক সম্পাদক, বিএমএ, ১৯৯৬ থেকে ২০০২ সালে কোষাধ্যক্ষ, ১৯৯৬ সালে ভোট ও ভাতের অধিকার আন্দোলনে কর্মকর্তা সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় নেতা, ১৯৯৩ সালে সেন্ট্রাল স্বাধীনতা চিকিৎসক পরিষদ-এর প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর ইসি সদস্য। এক/এগারো পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার মুক্তির লক্ষ্যে সকল আন্দোলন কর্মসূচীতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে তৎকালীন সরকারের হয়রানির শিকার হন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...