স্বাস্থ্য সংবাদ

রোগীর অপারেশনের সময় ভিডিওকলে চিকিৎসকের আদালতে হাজিরা!

Share
Share

চিকিৎসকরা সবসময় যে কোনো পরিস্থিতিতে রোগীর প্রাণ বাঁচাতে কাজ করেন। তবে যদি একাধিক কাজ জরুরি হয়ে পড়ে সেক্ষেত্রে রোগির কথা ভাবেন একজন চিকিৎসক। সম্প্রতি রোগীর অপারেশন করার সময় আদালতে ভিডিওকলে হাজিরা দিয়েছেন এক চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জানা গেছে, ট্র্যাফিক আইন ভাঙার কারণে তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে। করোনা মহামারির কারণে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি হাজিরা দিয়েছেন।

তবে ক্যালিফোর্নিয়ার মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তাদের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত করা হবে। ওই চিকিৎসকের নাম ডা. স্কট গ্রিন।

জানা গেছে, হাজিরা দেওয়ার সময় গুরুত্বপূর্ণ অপারেশন করছিলেন ওই চিকিৎসক। সে কারণে অপারেশন করতে করতেই হাজিরা দিয়েছিলেন আদালতে।

অপারেশন টেবিলে নিজের বিশেষ পোশাক পরেই তিনি হাজিরা দিয়েছেন। এমনকি অপারেশন থিয়েটারের ভেতরে থাকা বেশ কিছু যন্ত্রপাতির আওয়াজও ওই সময় শুনতে পেয়েছেন বিচারক।

শুনানি চলার সময় প্রাথমিকভাবে বিচারক একটু চমকে গিয়েছিলেন। কিন্তু পরে তিনি নিজেও কথা বলেছেন এ ব্যাপারে। যদিও ওই চিকিৎসক জানিয়েছিলেন তার সঙ্গে আরও একজন সহযোগী ডাক্তার রয়েছে। ফলে ঝুঁকির কোনো শঙ্কা নেই।

কিন্তু ওই জায়গায় তার আরেকটি অপারেশন রয়েছে। ফলে সেদিক থেকে ভয় ছিল। সে কারণেই ওই জায়গা থেকে তিনি আদালতে শুনানিতে যোগ দিয়েছেন।

বিষয়টি সেখানকার মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানা গেছে। যেহেতু চিকিৎসক হিসেবে তার কাছে প্রধান কর্তব্য রোগীর প্রাণ বাঁচানো। সেজন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সেখানকার বিচারপতি।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...