Home নির্বাচিত দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৬ জন, সুস্থ ৬৭৬
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৬ জন, সুস্থ ৬৭৬

Share
Share

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৬১তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৭৬ জন। আজ (শুক্রবার, ৫ মার্চ ২০২১) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। গতকাল ৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪৪১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ১৯ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষায় ৬৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৫ হাজার ৯৮৫ জনের নমুুনা পরীক্ষায় ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১৬ জন বেশি শনাক্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৬ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪১ লাখ ১৯ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯টি হয়েছে সরকারি এবং ৯ লাখ ৫১ হাজার ৪১২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৩৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৭৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৮৪১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ১৪৪ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ২৩ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭৯ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ১৪৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ২৬৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪০টি ও বেসরকারি ৬৯টিসহ ২১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৭১০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৯৮৭ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ২৭৭টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...