Home নির্বাচিত করোনার চিকিৎসায় ভেষজ ওষুধের অনুমোদন চীনের
নির্বাচিতস্বাস্থ্য সংবাদহারবাল চিকিৎসা

করোনার চিকিৎসায় ভেষজ ওষুধের অনুমোদন চীনের

Share
Share

এবার করোনার চিকিৎসায় চীনের ভেষজ ওষুধের অনুমোদন। দেশটি তিনটি ভেষজ ওষুধের অনুমোদন দিয়েছে। গত বুধবার চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, তিনটি স্থানীয় চীনা ওষুধ বিক্রির পথ সুগম করতে সংস্থাটি বিশেষ অনুমোদন প্রক্রিয়া ব্যবহার করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, তিনটি ভেষজ ওষুধ বিক্রির এই অনুমোদন দেশটিতে করোনার চিকিৎসার ক্ষেত্রে আরও সুযোগ তৈরি করবে।

বিবৃতিতে আরও জানানো হয়, ভেষজ ওষুধগুলো দানাদার প্রকৃতির। প্রাচীন চীনা ব্যবস্থাপত্রে এই ওষুধগুলোর সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় পদ্ধতিতে এই তিনটি ভেষজ ওষুধ তৈরি করা হয়েছে। করোনা মহামারির শুরুর দিকে চীনে চিকিৎসায় এমন ওষুধ ব্যবহার করা হয়েছে। সম্মুখসারির শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই ওষুধ পরীক্ষা করেছেন।

চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ভাষ্য, বিক্রির অনুমোদন পাওয়া ওষুধগুলো ফুসফুস পরিষ্কার করে। কণিকাকে ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত করে। রক্তে অক্সিজেন ছড়াতে সহায়তা করে।

স্থানীয় চীনা ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে খোদ চীনেই বিতর্ক আছে। দেশটিতে এই ধরনের ওষুধের পক্ষে-বিপক্ষে মত লক্ষ করা যায়।

সমালোচকেরা বলছেন, এই ধরনের ওষুধের অনুমিত উপকারিতার পক্ষে যাচাইযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

অবশ্য চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নিজেই এই ধরনের ওষুধের একজন সমর্থক। তিনি একাধিকবার এই ধরনের ওষুধের প্রশংসা করেছেন। এই ধরনের ওষুধকে ‘জাতীয় গর্ব’ বলে অভিহিত করেছেন। চীনে করোনা ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট সি চিন পিং দেশটির চিকিৎসকদের রোগীদের চিকিৎসায় পশ্চিমা ওষুধের সঙ্গে ভেষজ সংযুক্ত করতে বারবার উৎসাহিত করেন।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর দেশটির হাজারো করোনা রোগী মূলধারার অ্যান্টিভাইরাল ওষুধের সঙ্গে হারবাল ওষুধ গ্রহণ করেন।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...