নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ভ্যাকসিন নিতে পারবেন না যারা

Share
Share

ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিনের পাশাপাশি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেসরকারিভাবে আরও ১৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে।

জানা যায়, ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে পৌঁছাবে। সেখান থেকে টিকা নিয়ে রাখা হবে রাজধানীর তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে।

আর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালান ৫০ লাখ ডোজ আগামী ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

ভ্যাকসিন নিতে পারবেন না যারা
অন্য রোগের টিকার মতই কোভ্যাকসিন টিকা সবার জন্য নয়। ভারতের বিভিন্ন প্রান্তে টিকা প্রাপকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর ‘কোভ্যাকসিন’ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক জানিয়েছে, কাদের এ প্রতিষেধক এড়িয়ে চলা উচিত। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পড়ছে তাদের জন্য এ ভ্যাকসিন নেওয়া উচিত নয়। এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, সেই সমস্ত মানুষের জন্যও এ ভ্যাকসিন নেওয়া নিষেধ। গর্ভবতী নারী ও যেসব মায়েরা তাদের শিশুদের বুকের দুধপান করান, তাদেরও এই প্রতিষেধক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ভারত বায়োটেক।

শুধু তাই নয়, জ্বর হলে, রক্তপাতের সমস্যা থাকলে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খেলে অথবা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলেও কোভ্যাকসিন নেওয়া অনিরাপদ।
এর বাইরে অন্য কোনো করোনার প্রতিষেধক নিয়ে থাকলে কোভ্যাকসিন নেওয়া শ্রেয় নয় বলেও সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।

অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় কোভ্যাকসিন টিকা তৈরি হয়েছে। যা ভারতে উৎপাদন করছে পুনের সিরাম ইনস্টিটিউট। টিকাদান কর্মসূচিও চলছে ভারতে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...