করোনা সুরক্ষা সামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার সময়সীমা বাড়লো

Share

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, কিটসহ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) আমদানিতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব পণ্য বিনাশুল্কে আনা যাবে।

গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মোকাবিলায় এসব পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।এ নিয়ে তৃতীয় দফায় সময় বাড়ালো সরকার। শুল্কমুক্ত সুরক্ষাসামগ্রী আমদানির সর্বশেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে আমদানিকারককে অবশ্যই সরকারি নিবন্ধনভুক্ত (আইআরসি) ওষুধ কোম্পানি,মেডিক্যাল সরঞ্জাম উৎপাদক ও পোশাক উৎপাদানকারী প্রতি হতে হবে।

করোনা মহামারির শুরুর প্রথম দিকে গত বছরের এপ্রিলে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর,অগ্রিম আয়করসহ যাবতীয় শুল্ক-কর মওকুফ করেছিল সরকার। প্রথম দফায় যে সুবিধা দেয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে এ পর্যন্ত তিন দফা সময় বাড়নো হলো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

12 January 2021

করোনা সুরক্ষা সামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার সময়সীমা বাড়লো

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV