স্বাস্থ্য সংবাদ

বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’

Share

করোনাকালীন দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদফতর এবং এটুআই-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালু করেছে ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’।

করোনা রোগীদের মধ্যে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে রোববার (২৫ অক্টোবর) এটুআই লাইভ টেলিমেডিসিন সেবার ১ম পর্ব শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যুক্ত হন এবং তাদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। লাইভ টেলিমেডিসিন অনুষ্ঠানটি এটুআই-এর অফিসিয়াল পেজ থেকে সরাসরি প্রচারিত হয়েছে।

অনুষ্ঠানে বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান সরাসরি যুক্ত হয়ে রোগীদের সমস্যার কথা শোনেন এবং তাদেরকে স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং ই-প্রেসক্রিপশন প্রদান করেন।

এ সময় সহযোগী বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন সিনেসিস হেলথ/আইটির প্রধান নির্বাহী ও স্বাস্থ্য বাতায়নের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহমেদ। এটুআই লাইভ টেলিমেডিসিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন এটুআই-এর চিফ ই-গভর্নেন্স স্ট্যাটিজিস্ট ও কোভিড-১৯ টেলিহেলথ সেন্টারের চিফ কো-অর্ডিনেটর ফরহাদ জাহিদ শেখ।

করোনাকালীন দেশব্যাপী টেলিমেডিসিন সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম এবং স্বাস্থ্য অধিদফতর গত জুনে ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালু করেছে।

এই টেলিহেলথ সেন্টারের মাধ্যমে দেশের স্বনামধন্য চিকিৎসকরা এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৭৩ হাজার ৮৯৯ জন করোনা রোগীকে টেলিমেডিসিন সেবা প্রদান করেছেন এবং এর মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৯৮.৫ শতাংশ রোগী সুস্থ হয়েছেন। সারাদেশ থেকে যেকোনো করোনা আক্রান্ত রোগী ০৯৬৬৬৭৭৭২২২ নম্বরে কল করে অথবা ৩৩৩ নম্বরে (টোল ফ্রি) কল করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন।

লাইভ টেলিমেডিসিন সেবা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। আগামীতেও বিভিন্ন বিষয় এর ওপরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফলে ঘরে বসেই রোগীরা সরাসরি চিকিৎসকের কাছ থেকে টেলিমেডিসিন সেবা ও পরামর্শ পাবেন। এই টেলিমেডিসিন লাইভে আরও যুক্ত থাকবেন বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

25 October 2020

বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV